Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেনা ছকের হিরোইন আমি নই, হতেও চাই না: অকপট বিদ্যা

দ্য ওয়াল ব্যুরো: স্পষ্ট কথা অকপটে বলেন। চেনা ছকের 'হিরোইন' সুলভ নন। কিন্তু বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রয়েছেন বিদ্যা বালন (Vidya Balan)। অকপটে স্বীকার করেছেন, ছক ভেঙেছেন বলে সেভাবে কেউ পাত্তা দেয়নি। কিন্তু তিনি নিজের কাজ করে গেছ

চেনা ছকের হিরোইন আমি নই, হতেও চাই না: অকপট বিদ্যা

শেষ আপডেট: 6 March 2023 09:39

দ্য ওয়াল ব্যুরো: স্পষ্ট কথা অকপটে বলেন। চেনা ছকের 'হিরোইন' সুলভ নন। কিন্তু বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রয়েছেন বিদ্যা বালন (Vidya Balan)। অকপটে স্বীকার করেছেন, ছক ভেঙেছেন বলে সেভাবে কেউ পাত্তা দেয়নি। কিন্তু তিনি নিজের কাজ করে গেছেন। সম্প্রতি বিদ্যা জানিয়েছেন, অভিনয় জীবনে অনেক ভাল ভাল কাজ করেছেন। কিন্তু তিনি তথাকথিত 'নায়িকা'র জুতোয় পা গলাতে পারেননি। তবে বিদ্যা বালন এতে খুশি।

শান্ত হয়ে চাঁচাছোলা জবাব দিতে বিদ্যার কিন্তু জুরি মেলা ভার। সাংবাদিক বরখা দত্তের সঙ্গে একটি কথোপকথনে, বিদ্যা জানান, কীভাবে দর্শক তাকে একটি বিশেষ ধরনের চরিত্রে পরিণত করার চেষ্টা করেছিল। তিনি বলেন, ফিল্ম ইন্ড্রাস্টি সবসময়ই একজন অভিনেতাকে একটি নির্দিষ্ট ছকে বাঁধার চেষ্টা করে, যে বন্ধনের মধ্যে তিনি কোনওদিনই পড়তে চাননি। 'আমার মনে হয়, একটা নির্দিষ্ট ধরনের নায়িকা হওয়ার অনেক চাপ থাকে, যেটা আমি নিতে রাজি হইনি। অনেকেই আমাকে ক্রমাগত একটি টাইপ চরিত্রে দেখার চেষ্টা করছিল। কিন্তু আমি তথাকথিত নায়িকার চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে পারিনি।'

পরিণীতার পর অনেকেই বিদ্যাকে বলেছিলেন, বলিপাড়ায় (Entertainment) প্রথম ছবিতেই বিবাহিত মহিলার চরিত্র। এরপর কেউ কি নায়িকা হিসেবেই তাঁকে নেবে! যদিও কিসমত কানেকশন, কাহানি, হামারি আধুরি কাহানির মত অসংখ্য ছবি করেই সেই জবাব দিয়েছেন বিদ্যা।

বিদ্যা জানান, বলিউডে পুরুষকেন্দ্রিক সিনেমার চল বেশি। সেখানে মহিলাকেন্দ্রিক সিনেমাকে নিয়ে কম ভাবা হয়। এখন অনেক কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাছাড়া এখন হিরো বা হিরোইন নয়, মানুষ ভালো গল্প খোঁজেন। বিদ্যাও তাঁর অভিনয় জীবনে ক্রমাগত সেই ভালো গল্প খুঁজে চলেছেন।

পণের দাবিতে নিয়মিত অত্যাচার, মারধর! গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন মহিলা পুলিশকর্মী


```