Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিক্টর-অনসূয়া, মৃণাল সেনের 'মহাপৃথিবী'র তিন দশক পর এবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে

শুভদীপ বন্দ‍্যোপাধ‍্যায় তাঁদের প্রথম দেখা গেছিল মৃণাল সেনের ছবিতে ভাই-বোনের চরিত্রে। এবার তিন দশক পর তাঁরা আসছেন জুটি বেঁধে।দু'জন টালিগঞ্জ পাড়ার দুই বলিষ্ঠ শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনসূয়া মজুমদার (Anusuya Majum

ভিক্টর-অনসূয়া, মৃণাল সেনের 'মহাপৃথিবী'র তিন দশক পর এবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে

শেষ আপডেট: 3 March 2023 12:34

শুভদীপ বন্দ‍্যোপাধ‍্যায়

তাঁদের প্রথম দেখা গেছিল মৃণাল সেনের ছবিতে ভাই-বোনের চরিত্রে। এবার তিন দশক পর তাঁরা আসছেন জুটি বেঁধে।
দু'জন টালিগঞ্জ পাড়ার দুই বলিষ্ঠ শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনসূয়া মজুমদার (Anusuya Majumder)।

মনে পড়ে ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের 'মহাপৃথিবী' ছবির কথা? নকশাল আন্দোলনে জড়িয়ে পড়া এক পরিবারের টানাপোড়েনের গল্প। এই ছবিতেই প্রথম ও শেষবারের জন্য একসঙ্গে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। 'মহাপৃথিবী' ছবিতে ভিক্টরের চরিত্র আজও আইকনিক। সে যেন সময়ের শিকার। আর অনসূয়া তাঁর মানসিক বিপর্যস্ত বোনের চরিত্রে। অনসূয়াকে মৃণাল সেন সারা ছবি জুড়ে কোনও সংলাপ দেননি। মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে অনসূয়া নজর কেড়ে নেন ছবির অন্যান্য কুশীলব সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, গীতা সেনের মতো অভিনেতার পাশেও।

১৯৯১ এর পর আবার ২০২৩-এ একসঙ্গে ছবি করছেন ভিক্টর-অনসূয়া। মৃণাল সেনের 'মহাপৃথিবী' ছিল কঠিন বোধের ছবি। এবার ভিক্টর-অনসূয়া আসতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতার মূলধারার ছবিতে। যে ছবি সব শ্রেণির দর্শকের কথা ভেবেই বানানো। কালকেই ঘোষণা হয়েছিল এবার পুজোয় আসতে চলেছে আবির চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী জুটি, তাও শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) -নন্দিতার (Nandita Roy) উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে।

সেই ছবিতেই দুটি বিশেষ চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদারকে দেখা যাবে। অনসূয়া হলেন শিবপ্রসাদ-নন্দিতার তুরুপের তাস। 'গোত্র' থেকে 'মুখার্জীদার বউ' সব ছবিতেই বক্স অফিসে অনসূয়া সুপারহিট। তবে বড় খবর ভিক্টর বন্দ্যোপাধ্যায় কাজ করতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে এই প্রথম। অনেকদিন টলিউড থেকে দূরে থাকলেও গত বছর থেকেই বাংলা ছবিতে অল্প অল্প কাজ শুরু করেছিলেন ভিক্টর। এবার এলেন মহাসমারোহে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর যে শূন্যস্থানের সৃষ্টি হয়েছিল টলিউডে, সেই ফাঁকা জায়গা অভিভাবক হয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায় যেন পূরণ করলেন। দর্শকরাও ভীষণ উচ্ছ্বসিত এই খবরে। ভিক্টর-অনসূয়ার রসায়ন যে ভালই জমবে, সে কথা বলার অপেক্ষা রাখেনা।

ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে, গল্পের সঙ্গে দুর্গাপুজোর কোনও যোগসূত্র রয়েছে। ১৫ মার্চ থেকে কলকাতা ও বোলপুরে নতুন এই ছবির শ্যুটিং শুরু হবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছে তাঁদের সঙ্গে ভিক্টর-অনসূয়ার কাজ করার চূড়ান্ত খবর। এখন শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা।

‘মির্চি মিউজিক’-এ থেকেও ব্রাত্য ‘ভালবাসার মরশুম’! সৃজিতের নিশানায় কারা


```