Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আঘাত কাটিয়ে ফের শ্যুটিংয়ে ভিকি কৌশল

ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন 'ডানকি'-র অভিনেতা। তবে বিশ্রামের দিন শেষ। আঘাত ঠিক হতেই কাজে ফিরলেন ভিকি। শুরু করলেন ছাবার বন্ধ হয়ে যাওয়া শ্যুটিং।

আঘাত কাটিয়ে ফের শ্যুটিংয়ে ভিকি কৌশল

শেষ আপডেট: 8 March 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: ভিকি কৌশল এখন ব্যস্ত নতুন ছবি 'ছাবা'-র শ্যুটিংয়ে। দীর্ঘ বিরতির পর শুরু করলেন শ্যুটিং। কারণ শ্যুটিংয়ের মাঝেই তিনি আঘাত পেয়েছিলেন। কয়েকদিন ভাল করে হাত নাড়াতে পারেননি। তাই  শ্যুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন 'ডানকি'-র অভিনেতা। তবে বিশ্রামের দিন শেষ। আঘাত ঠিক হতেই কাজে ফিরলেন ভিকি। শুরু করলেন ছাবার বন্ধ হয়ে যাওয়া শ্যুটিং।


২০ দিন শ্যুটিং বন্ধ রেখেছিলেন নির্মাতারা। আবার যে শুরু হয়েছে সে খবর জানালেন খোদ অভিনেতা। তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানালেন তিনি আবার কাজে ফিরেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, গোধূলির আলোয় বেশ কিছু মেকআপ ভ্যান দাঁড়িয়ে। এই ছবিটি পোস্ট করে ভিকি লেখেন, 'আবার অ্যাকশন শুরু। ছাবা।' শোনা যাচ্ছে 'ছাবা' একটি পিরিয়ড ড্রামা। ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে এই ছবি। ভিকির সঙ্গেও থাকছেন রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না, প্রদীপ রাওয়াত আরও অনেকে।

Vicky Kaushal Chaava

সম্প্রতি অনন্ত আম্বানির বিয়েতে সস্ত্রীক অভিনেতাকে দেখা যায়। 'ছাবা'-র লুকেই তিনি এসেছিলেন। জিম করে চেহারাটা আরও চওড়া বানিয়েছেন বেশ বোঝা যায়। মুখে ছিল চাপদাড়ি। 


চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে ভিকির নতুন ছবি 'ছাবা'।


```