Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বৌ তোয়ালে জড়িয়ে মারামারি করছেন! ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য নিয়ে ভিকি বললেন...

"যখন ওই দৃশ্যটা এল, আমি ওর দিকে ঝুঁকে বললাম, আমি এখন থেকে তোমার সঙ্গে তর্ক করতে চাই না।"

বৌ তোয়ালে জড়িয়ে মারামারি করছেন! ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য নিয়ে ভিকি বললেন...

শেষ আপডেট: 28 November 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো: পরনে শুধুই একখানা সাদা তোয়ালে। চুল হালকা ভেজা। সেই অবস্থাতেই আর এক মহিলার সঙ্গে বেদম মারামারি! টাইগার ৩-এর অ্যাকশন দৃশ্যে ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। মারামারির দৃশ্যেও তাঁর শরীরী আবেদনে মাত দর্শকরা। নেটমাধ্যমেও রীতিমতো ভাইরাল সেই সিন। কিন্তু এতদিনেও সেই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ভিকি কৌশলকে। তবে আসন্ন ছবি স্যাম বাহাদুরের প্রচারে এসে সেই নিয়ে কথা বললেন ভিকি। আর সেখানেই স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। 

টাইগার ৩ ছবিটি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। সেখানে সলমন খানের বিপরীতে ক্যাটরিনার জুটি দারুণ হিট। ছবিটি যথেষ্ট ভালো ব্যবসাও করেছে। এই সিনেমায় খল চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। সেই দৃশ্যের জন্যই স্ত্রীর নজিরবিহীন প্রশংসা করলেন ভিকি কৌশল। অভিনেতার দাবি, ক্যাটরিনা বলিউডের অন্যতম সেরা অ্যাকশন অভিনেত্রী। 

অভিনেতা জানিয়েছেন, টাইগার ৩-এর স্ক্রিনিংয়ে ক্যাটরিনার সঙ্গে তিনিও ছিলেন। "যখন ওই দৃশ্যটা এল, আমি ওর দিকে ঝুঁকে বললাম, আমি এখন থেকে তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি চাই না তুমি তোয়ালে পরা আমাকে মারধর করো। ও যেভাবে এই দৃশ্যটা করেছে, তা অনবদ্য। আমি ওকে বলেছিলাম, তুমি সম্ভবত বলিউডের সবচেয়ে সেরা অ্যাকশন অভিনেত্রী। ও যেভাবে কঠিন পরিশ্রম করে, তা নিয়ে আমি গর্বিত। ওকে এভাবে দেখে আমিও অনুপ্রাণিত হই," জানিয়েছেন ভিকি। 

ক্যাটরিনা নিজেই আগে জানিয়েছিলেন, এই দৃশ্যে অভিনয় করা তাঁর কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল। বাষ্পপূর্ণ একটি হামামের মধ্যে দুই মহিলার হাতাহাতি ভারতীয় সিনেমায় আগে কখনও দেখানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। "আমি ঝুঁকিপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স করতে পছন্দ করি, এবং এই ফ্র্যাঞ্চাইজি আমাকে সবসময়ই তা আরও বেশি উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তাতে দর্শকরা এমন একজন মহিলাকে দেখতে পান যিনি একজন পুরুষের পাশাপাশি লড়াই করতে পারেন,” জানিয়েছেন ক্যাটরিনা।

আপাতত 'স্যাম বাহাদুর'-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন ভিকি কৌশল। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। একই দিনে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল'। স্যাম বাহাদুরে ভিকির পাশাপাশি দেখা যাবে ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। 


```