Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেমন আছেন!' কলকাতায় শ্যুটিংয়ে এসে কার কাছে জানতে চাইলেন ভিকি

দ্য ওয়াল ব্যুরো: 'রাজি'র পর আবার পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে এবার তিনি বাবা হতে চলেছেন। সেই জল্পনা-কল্পনার মধ্যেই এবার শ্যুটিংয়ের কাজে কলকাতায় (Kolkata) এলেন ক্য

'কেমন আছেন!' কলকাতায় শ্যুটিংয়ে এসে কার কাছে জানতে চাইলেন ভিকি

শেষ আপডেট: 22 November 2022 13:08

দ্য ওয়াল ব্যুরো: 'রাজি'র পর আবার পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে এবার তিনি বাবা হতে চলেছেন। সেই জল্পনা-কল্পনার মধ্যেই এবার শ্যুটিংয়ের কাজে কলকাতায় (Kolkata) এলেন ক্যাটরিনার স্বামী। সোমবার সকালেই শহরে আসেন তিনি। আর আজ থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

জানা গেছে, মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ছবির কাজেই ভিকির কলকাতায় আগমন। কিন্তু কলকাতা আসবেন আর বাংলা বলবেন না, তাও হয় নাকি! তাই শহরে এসেই বিমানে বসে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট (instagram post) করেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'কেমন আছেন?' ব্যস! কাকে এই প্রশ্ন করলেন ভিকি, তা নিয়ে অনুরাগীদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়।

জানা গেছে, বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে উঠেছেন ভিকি। আগামী কয়েকদিন তিনি সিনেমার শ্যুটিং করবেন কলকাতার ফোর্ট উইলিয়াম ও ব্যারাকপুরের ক্যান্টনমেন্টে। আপাতত সাত-আটদিনের শিডিউল রয়েছে বলে জানা গিয়েছে নির্মাতাদের তরফে। ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র জীবন অবলম্বনে মেঘনা গুলজার এই ছবি তৈরি করছেন। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় সেনার প্রধান শ্যাম মানেকশ। সূত্রের খবর, বড়পর্দায় সেই গল্পই তুলে ধরবেন মেঘনা। এর আগে 'রাজি'র মতো দেশাত্মবোধক ছবিতে ভিকির সঙ্গে কাজ করেছেন তিনি। এবারেও ভিকিকে প্রধান চরিত্রে নিয়েছেন। এছাড়াও ছবিতে আছেন নীরজ কবি, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রার মতো অভিনেতা-অভিনেত্রীরা।

বক্স অফিসে চারদিনে আয় ৭৫ কোটি, ‘দৃশ্যম’-এর তৃতীয় ভাগের প্রস্তুতি শুরু নির্মাতাদের


```