Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিয়ের পর প্রথমবার পর্দায় আসছেন ভি-ক্যাট! অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবে সকলে

দ্য ওয়াল ব্যুরো: অনস্ক্রিনে (Onscreen) না হলেও অফস্ক্রিনে জীবনের সিনেমায় জুটি বেঁধেছেন ভিকি কৌশল (Vicky Kausal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু'মাসের বেশি বিয়ে হয়েছে। নিভৃতে সারা এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। তবে, দ

বিয়ের পর প্রথমবার পর্দায় আসছেন ভি-ক্যাট! অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবে সকলে

শেষ আপডেট: 20 February 2022 13:05

দ্য ওয়াল ব্যুরো: অনস্ক্রিনে (Onscreen) না হলেও অফস্ক্রিনে জীবনের সিনেমায় জুটি বেঁধেছেন ভিকি কৌশল (Vicky Kausal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু'মাসের বেশি বিয়ে হয়েছে। নিভৃতে সারা এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। তবে, দুজনেরই ভক্তকুল খুশি এই দুজনকে একসঙ্গে দেখে। তবে পুরোটাই পর্দার বাইরের গল্প। এখনও এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেননি ভক্তরা। কিছুদিন আগেই ভিকি-ক্যাটরিনাকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফারহান আখতারের নতুন ছবি 'জি লে জারা' সিনেমায় পুরুষ চরিত্রে ভিকি কৌশলকে দেখা যাবে বলে জল্পনা শুরু হয়। এই সিনেমায় অন্যতম ভূমিকায় আছেন ক্যাটরিনা। তবে সেই জল্পনা এখনও জল্পনাতেই থেকে গেছে। তার মধ্যেই ভক্তদের মধ্যে এই দু'জনকে একসঙ্গে অনস্ক্রিনে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবার ছোট পর্দার একটি শোয়ে অতিথি হিসেবে দেখা যাবে ভি-ক্যাট জুটিকে। আরও পড়ুনঃ ধর্মের জন্যেই বলিউড ছেড়েছিলেন, হিজাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন 'দঙ্গলের' সেই জায়রা একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টার প্লাস তাদের একটি সিরিয়ালের জন্য এই জুটিকে আমন্ত্রণ জানিয়েছে। তবে ওই পক্ষ থেকে এখনও কোনও খবর মেলেনি। স্মার্ট জোরি নামক এই শোয়ে অতিথির আসনে থাকবে তাঁরা। যা ভারতীয় টিভি ইতিহাসে প্রথম। যদি এটা সত্যি হয়, এবং দুজনেই রাজি হয় তবে আর এই নবদম্পতিকে খুব শীঘ্রই দেখা যাবে টিভির পর্দায়। এই শো-টি একটি কানাড়া শো-এর অনুকরণে বানানো হচ্ছে। শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন মনীশ পল।

```