
শেষ আপডেট: 12 December 2021 18:00
ক্যাটরিনা ও তাঁর বোন-বাহিনী।[/caption]
তিন দিন আগেই রাজস্থানের সোয়াই মাধোপুরের প্রাসাদোপম দুর্গে বিয়ে হয়েছে ভিকি ও ক্যাটের। কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দু’পক্ষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবেরাই।এদিনই দেখা যায় ক্যাটরিনার তিন দিদি স্টেফানি, ক্রিস্টিন, নাতাশা এবং তিন বোন মেলিসা, ইসাবেল এবং সনিয়াকে।
এঁদের মধ্যে ইসাবেলকেই খানিকটা চেনেন সকলে, কারণ তিনি দিদি ক্যাটরিনার মতোই মডেলিং ও অভিনয় করেছেন বলিউডে। পুলকিত সম্রাটের সঙ্গে ‘সুস্বাগতম খুশামদিদ’ ছবিতে ছিলেন তিনি। সুরজ পাঞ্চোলির সঙ্গে পরবর্তী ছবি ‘টাইম টু ডান্স’-ও আসছে তাড়াতাড়ি।
ক্যাটরিনার সবচেয়ে বড় দিদি স্টেফেনি টারকোট এক্কেবারে 'প্রাইভেট পার্সন'। তাঁকে বিশেষ দেখা যায় না সামনে। লাইমলাইট থেকে দূরেই থাকেন তিনি।
ক্যাটরিনার আর এক দিদি ক্রিস্টিনেরও বিয়ে হয়েছে কিছু দিন আগে। আর এক দিদি নাতাশা পেশায় একজন 'জুয়েলারি ডিজাইনার' অর্থাৎ গয়না শিল্পী।
ক্যাটরিনার পরের বোন মেলিসা টারকোট আবার একজন অঙ্কবিদ ও গবেষক। ইম্পেরিয়াল কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। এখন লন্ডনেই একটি বহুজাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন।
এর পরের বোন ইসাবেল। তিনি ভি-ক্যাটের বিয়ের পরে ভিকিকে স্বাগত জানিয়েছেন 'নিজের দাদা' বলে। জামাইবাবুকে ট্যাগ করে লিখেছেন, ‘ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি।’
সবচেয়ে ছোট বোন সনিয়া টারকোট পেশায় ফোটোগ্রাফার এবং ডিজাইনার। লন্ডনের ইউনিভার্সিটি ফর ক্রিয়েটিভ আর্টস থেকে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
এই ছয় শ্যালিকা ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার দাদা সেবাস্তিয়ান লরাঁ মিখেল।
দেখুন ক্যাটরিনা ও তাঁর ভাইবোনদের আরও ছবি।