Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভাইজানের দেহরক্ষীর ধাক্কা ভিকি কৌশলকে! এমন কিছু ঘটেনি, বললেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের চোখ ধাঁধানো অ্যাওয়ার্ড শো মানেই সেখানে তারকার মেলা। আইফা ২০২৩-এও (IIFA 2023) দেখা গেল সলমন খান থেকে ভিকি কৌশল (Vickey Kaushal denies IIFA viral video) বলিউডের প্রায় সকলকেই। তবে, এই শো-এর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল

ভাইজানের দেহরক্ষীর ধাক্কা ভিকি কৌশলকে! এমন কিছু ঘটেনি, বললেন অভিনেতা

শেষ আপডেট: 27 May 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের চোখ ধাঁধানো অ্যাওয়ার্ড শো মানেই সেখানে তারকার মেলা। আইফা ২০২৩-এও (IIFA 2023) দেখা গেল সলমন খান থেকে ভিকি কৌশল (Vickey Kaushal denies IIFA viral video) বলিউডের প্রায় সকলকেই। তবে, এই শো-এর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।

সেখানে দেখা যাচ্ছিল অভিনেতা ভিকি কৌশল (Vickey Kaushal) করমর্দন করতে এগিয়ে যাচ্ছেন সলমন খানের দিকে। তখন অভিনেতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন সলমন খানের ব্যক্তিগত দেহরক্ষীরা। এবার এই ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা ভিকি কৌশল।

ছড়িয়ে পড়া এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ সত্যি নয় বলেই দাবি ভিকির (Vickey Kaushal denies IIFA viral video)।

আইফার গ্রীন কার্পেটে এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ভিকি। তাঁর কথায়, ভিডিওতে যেমন ভাবে দেখা যাচ্ছে যে সলমন খানের নিরাপত্তা রক্ষী ধাক্কা দিচ্ছেন তাঁকে, আসল ঘটনাটি তেমন ঘটেনি। অর্থাৎ ওই ভিডিও এমন ভাবেই ইচ্ছাকৃত ছড়ানো হয়েছে যাতে মনে হয় ভিকি এবং সলমনের সম্পর্ক খারাপ, এমনটাই জানালেন অভিনেতা।

कैटरीना कैफ-विक्की कौशल ने जब साथ में नहीं की कोई फिल्म, फिर कैसे शुरू हुई  लव स्टोरी? जानें - vicky kaushal and katrina kaif never worked together in  a film how did they meet ps – News18 हिंदी

আইফার মূল অনুষ্ঠানে ভাইজান এবং ভিকিকে আলিঙ্গন করতেও দেখা যায়। প্রসঙ্গত, সলমন খানের প্রাক্তন প্রেমিকা ছিলেন ক্যাটরিনা কাইফ যিনি বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী। ফলে, ভক্তরা এই দুই তারকার মধ্যে যুযুধান সম্পর্ক দেখার জন্য মুখিয়ে থাকেন। যদিও বাস্তবে, এখনও ক্যাটরিনার সঙ্গে ভাল সম্পর্ক খান পরিবারের। পাশাপাশি, ভিকিও সল্লু ভাইয়ের স্নেহের পাত্র এমনটাই জানা যায়।

এই মুহূর্তে সলমন খান এবং ভিকি কৌশল দুজনেই আবু ধাবিতে রয়েছেন আইফা অ্যাওয়ার্ড শো-তে অতিথি এবং মনোনীত শিল্পী হিসেবে। তবে পুরস্কারের আগেই বিতর্কের সম্ভাবনা দেখা দিলেও সেই বিতর্কে নিজেই জল ঢাললেন ভিকি।

ভিকিকে ধাক্কা দিয়ে সরাল সলমনের দেহরক্ষীরা! দেখুন ভিডিও


```