Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কী হয়েছে ফেলুদার? অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচীর চিকিৎসা চলছে।

কী হয়েছে ফেলুদার? অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী

শেষ আপডেট: 20 March 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার রাতে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। কী হয়েছে ফেলুদার? এখনও পর্যন্ত সেটা ঠিকমতো জানা যায়নি। সূত্রের খবর, সব্যসাচীর চিকিৎসা চলছে।

কিছুদিন আগেই নাতির অন্নপ্রাশণে হইহই করতে দেখা গিয়েছিল তাঁকে। গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠান বেশ জাঁকজমকের সঙ্গেই হয়। নাতির মুখেভাতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল ফেলুদাকে। নাতি তাঁর মন জুড়ে রয়েছেন। ধীরের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন দাদু, এটা আগেই জানিয়েছিলেন গৌরব। তারপরেই শোনা গেল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে ফেলুদা-অনুগামীদের।

ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে গতকাল রাতেই যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের লোকজনই।

গত বছর ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সব্যসাচী। সেদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, কাজ ধীরে ধীরে কমিয়ে দেবেন। অবসর নিতে পারেন তিনি। এমনকী তাঁকে এও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ, আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে তার কিছুদিন পরেই তিনি বলেন যে তাঁর কথার অন্য মানে বের করা হচ্ছে। তিনি কাজ আগের থেকে কমিয়ে দিতে পারেন, তবে এখনই অবসর নিচ্ছেন না।

অ্যাডভেঞ্চার খুবই পছন্দ তাঁর। ফেলুদা হিসেবে সব্যসাচীকে পছন্দ করেছেন অনেকেই। বর্ষীয়ান অভিনেতাকে এরপর দেখা যেতে পারে দেবী চৌধুরাণী সিনমাতে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই সিনেমায় তাঁর ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও অভিনয় করছেন।


```