Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'বাঞ্ছারাম উঠে বসেছে, কাগজ পড়ছে!' ভাল আছেন মনোজ মিত্র, সুখবর দিলেন তাঁর ভাই

সোমবার সকাল থেকেই একটার পর একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে মনোজ মিত্রের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে।

'বাঞ্ছারাম উঠে বসেছে, কাগজ পড়ছে!' ভাল আছেন মনোজ মিত্র, সুখবর দিলেন তাঁর ভাই

মনোজ মিত্রের শারীরিক অবস্থা

শেষ আপডেট: 24 September 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকেই একটার পর একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে মনোজ মিত্রের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে। গুজব রটে যায় অভিনেতার মৃত্যুর। তবে এবার সব জল্পনায় শিলমোহর দিলেন তাঁর ভাই। সাহিত্যিক অমর মিত্র মঙ্গলবার জানালেন, এখন শরীর অনেকটাই ভাল আছে। কেউ দয়া করে গুজব রটাবেন না।


গত শুক্রবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুকে ব্যথার ফলে তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অমরবাবু সেদিনও জানিয়েছিলেন, মনোজ মিত্রকে ভেন্টিলেশনে রাখা হয়নি। তিনি রয়েছেন আইসিইউ-তে। পরের দিন সকাল হতেই তাঁর অসুস্থতার খবরের পাশাপাশি মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।  

ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, 'উনি বেশ কিছু দিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। অনেক আগেই বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি বসানো হয়েছে।'

তবে মঙ্গলবার অমিত মিত্র জানান, এই সব কিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে সুস্হ হয়ে উঠেছেন অভিনেতা। এখন অনেকটাই ভাল আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই প্রার্থনা করুন সকলে। 


```