টেলি দুনিয়ার পরিচিত মুখ রীতা ভাদুরির জীবনাবসান
দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ রীতা ভাদুরি। বয়স হয়েছিল৬২।
সোমবার সকালে অভিনেতা শিশির শর্মা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। মুম্বইয়ের ভিলে পার্লে সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন রীতা ভাদুরি। কিডনির অসুখের জন্য চিকিৎসা চল
শেষ আপডেট: 17 July 2018 06:06
দ্য ওয়াল ব্যুরো: মারা গেলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ রীতা ভাদুরি। বয়স হয়েছিল৬২।
সোমবার সকালে অভিনেতা শিশির শর্মা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। মুম্বইয়ের ভিলে পার্লে সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন রীতা ভাদুরি। কিডনির অসুখের জন্য চিকিৎসা চলছিল তাঁর। শিশির শর্মা জানিয়েছে আজ দুপুর বারোটায় অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ব আন্ধেরির পারশিওয়াড়া শ্মশানে হবে এই শেষকৃত্য।
ষাটের দশকের শেষের দিকে বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেন রীতা ভাদুরি। টেলিভিশনের পাশপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় কাপুর অভিনীত 'রাজা' সিনেমায় 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস'-এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন এই অভিনেত্রী। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কুমকুম'-এ রীতা ভাদুরির চরিত্র নজর কেড়েছিল সকলের। বেশিরভাগ সিনেমা এবং সিরিয়ালে মা কিংবা দিদার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাই তাঁর মৃত্যু খবর জানাতে গিয়ে শিশির শর্মা লিখেছেন, 'আমরা অনেকেই মাকে হারালাম। তোমায় মিস করবো মা।'
