Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাওয়াল'-এর টিজার বেরোল, 'বদলাপুর'-এর পর ফের করুণ পরিণতি বরুণের

দ্য ওয়াল ব্যুরো: 'ভেড়িয়া'-র পর ফের নতুন ছবিতে বরুণ ধাওয়ান। এই প্রথমবার জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন বরুণ। অভিনেতার নতুন ছবি 'বাওয়াল'এর টিজার বেরোল বুধবার। প্রসঙ্গত, এই ছবিতে বরুণকে দেখে দর্শকের মনে পড়তেই পারে 'অক্টোবর' বা 'বদলাপুর' ছ

'বাওয়াল'-এর টিজার বেরোল, 'বদলাপুর'-এর পর ফের করুণ পরিণতি বরুণের

শেষ আপডেট: 5 July 2023 14:46

দ্য ওয়াল ব্যুরো: 'ভেড়িয়া'-র পর ফের নতুন ছবিতে বরুণ ধাওয়ান। এই প্রথমবার জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন বরুণ। অভিনেতার নতুন ছবি 'বাওয়াল'এর টিজার বেরোল বুধবার। প্রসঙ্গত, এই ছবিতে বরুণকে দেখে দর্শকের মনে পড়তেই পারে 'অক্টোবর' বা 'বদলাপুর' ছবির কথা।

বলিউডে ব্যর্থ প্রেমিকের চরিত্র মানেই সাম্প্রতিক কালে যেন বরুণ ধাওয়ান ছাড়া আর কারও কথা ভাবতেই পারছেন না নির্মাতারা। 'বাওয়াল' ছবিও তার ব্যতিক্রম নয়। টিজারে দেখা যাচ্ছে নায়িকা জাহ্নবী কাপুর অর্থাৎ দিশা দূরে চলে যাচ্ছেন বরুণকে ওরফে অজয়কে ছেড়ে। পাশাপাশি, এই টিজারে ছবির ক্যাপশন হিসেবে লেখা, 'বাওয়াল ছাড়া প্রেম পাওয়া সহজ নয়'।

https://www.youtube.com/watch?v=9tbOxIbVsxQ

'বাওয়াল'এর টিজার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বরুণ এবং জাহ্নবী। এই টিজার দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। বরুণ-জাহ্নবীর জুটি পর্দা কাঁপাতে চলেছে, মন্তব্য এক নেটিজেনের। পাশাপাশি, বরুণের চরিত্র দেখে 'অক্টোবর' বা 'বদলাপুর' ছবির কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। জানা গেছে, বরুণের কেরিয়ারে এটিই সবচেয়ে বেশি বাজেটের ছবি হতে চলেছে।

প্রসঙ্গত, 'বাওয়াল' মুক্তি পাবে ২১ জুলাই। বড় পর্দার বদলে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'বাওয়াল'। কয়েক দিন আগে এই ছবির প্রসঙ্গে পরিচালক নীতেশ জানিয়েছিলেন, ইউরোপের ৫টি দেশে বাওয়াল ছবির শ্যুটিং করা হয়েছে। জানা গেছে, 'বাওয়াল' ছবির প্রিমিয়ার হবে প্যারিসের আইফেল টাওয়ারে। প্রসঙ্গত, এটিই প্রথম ভারতীয় ছবি হতে চলেছে যেটি আইফেল টাওয়ারে মুক্তি পাবে।

‘রকি অউর রানি…’তে শাহরুখ রয়েছেন? কী বললেন করণ জোহর


```