Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Varun Dhawan: মেট্রোর হাতল ধরে স্টান্ট! ছবির প্রচারে 'হিরোগিরি' দেখানোয় বরুণকে সতর্ক করল কর্তৃপক্ষ

অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী দেওয়া উচিত ছিল। মেট্রোতে কোনও স্টান্ট করার চেষ্টা করবেন না। 

Varun Dhawan: মেট্রোর হাতল ধরে স্টান্ট! ছবির প্রচারে 'হিরোগিরি' দেখানোয় বরুণকে সতর্ক করল কর্তৃপক্ষ

মেট্রোয় বরুণের 'হিরোগিরি'

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 January 2026 19:36

দ্য ওয়াল ব্যুরো: ‘বর্ডার ২’-এর ট্রেলার মুক্তির পর থেকেই বরুণ ধাওয়ানকে (Varun Dhawan) নিয়ে প্রশংসার ঢেউ সোশ্যাল মিডিয়ায়। জওয়ানয়ের পোশাকে তাঁর চরিত্র দর্শকদের মন কেড়েছে। কিছুদিন আগেই যাঁরা তাঁকে কটূ মন্তব্যের নিশানায় রেখেছিলেন, তারাই এখন তাঁর নতুন ছবির পোস্টার ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। কোথাও কোথাও বরুণের পোস্টারে দুধাভিষেকও হয়েছে। কিন্তু এই প্রশংসার আবহের মধ্যেই অভিনেতা আবার জড়ালেন নতুন বিতর্কে (Varun Dhawan controversy)- এইবার মেট্রোর ভিতরে ‘হিরোগিরি’ দেখিয়ে।

মেট্রো যাত্রা থেকে প্রচার- তারপর বিতর্ক

সম্প্রতি মুম্বইয়ের ট্রাফিক জ্যাম এড়াতে বরুণ মেট্রোয় (Varun Dhawan Movie Promotion) ওঠেন। এতে সময়মতো গন্তব্যে পৌঁছনোর পাশাপাশি ‘বর্ডার ২’-এর প্রচারও সেরে ফেলেন তিনি। বলিউড তারকাদের এই ধরনের প্রচারকৌশল নতুন নয়- ছবি মুক্তির আগে তারকারা প্রায়ই মেট্রো বা লোকাল ট্রেনে চড়ে নিজের ছবির প্রচার করেন। বরুণও সেই নিয়মেই হাঁটলেন।

কিন্তু সমস্যা হল, মেট্রোর ভিতর তিনি এমন আচরণ করলেন (Varun Dhawan Metro stunt), যা সাধারণ যাত্রীরা একেবারেই ভালভাবে নেননি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বরুণ স্বভাবসুলভ সহজভাবে যাত্রীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, জিজ্ঞেস করেন তাঁরা ‘বর্ডার ২’ (Border 2) কোথায় দেখবেন। সব ঠিকই ছিল, কিন্তু এরপর তিনি যাত্রীদের জন্য নির্দিষ্ট মেট্রোর হাতল ধরে স্টান্ট করতে শুরু করেন (Varun Dhawan Metro stunt)। এই মুহূর্তটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়।

মেট্রো কর্তৃপক্ষের কঠোর সতর্কবার্তা

ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুম্বইয়ের মেট্রো কর্তৃপক্ষ (MMMOCL) পোস্টটি শেয়ার করে বরুণের উদ্দেশে কড়া বার্তা দেয়। পোস্টে লেখা হয়, “অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী দেওয়া উচিত ছিল। মেট্রোতে কোনও স্টান্ট করার চেষ্টা করবেন না। মেট্রোয় ঘুরে বেড়ানো মজার, আমরা বুঝি। কিন্তু হাতল ঝুলে থাকার জন্য নয়। এ ধরনের কাজ আইনত অপরাধ, এর জন্য জেলও হতে পারে। ভবিষ্যতে দায়িত্ববান নাগরিকের মতোই মেট্রো ব্যবহার করুন।”

এই সতর্কবার্তা সামনে আসতেই নেটিজেনদের মারাত্মক সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে (Varun Dhawan controversy)। অনেকেই মন্তব্য করেছেন, একজন জনপ্রিয় তারকার এই ধরনের আচরণ অন্যদের ভুল পথে উৎসাহিত করতে পারে।

বরুণের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া নেই

ঘটনা নিয়ে এখনও বরুণ ধাওয়ানের (Varun Dhawan) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে জুটছে অভিনেতার প্রতি তীব্র সমালোচনা। সব মিলিয়ে, ‘বর্ডার ২’ নিয়ে চারদিকে প্রশংসার মাঝেও মেট্রো স্টান্ট কাণ্ড বরুণের ইমেজে নতুন বিতর্কের ছাপ ফেলল।


```