Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরে বসে 'বুড়িয়ে' গেলেন বরুণ ধাওয়ান, আবেদন যদিও তাতে একটুও কমেনি

দ্য ওয়াল ব্যুরো: হোম আইসোলেশনে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন বরুণ ধাওয়ান! না, ঘাবড়াবেন না। অভিনেতা মজার ছলেই তিনটে ছবি আলাদা করে বানিয়ে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "লাইফ ইন আইসোলেশন"! অর্থাৎ বোঝাতে চাইলেন গৃহবন্দি অবস্থায় তিনি বু

ঘরে বসে 'বুড়িয়ে' গেলেন বরুণ ধাওয়ান, আবেদন যদিও তাতে একটুও কমেনি

শেষ আপডেট: 15 December 2020 08:55

দ্য ওয়াল ব্যুরো: হোম আইসোলেশনে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন বরুণ ধাওয়ান! না, ঘাবড়াবেন না। অভিনেতা মজার ছলেই তিনটে ছবি আলাদা করে বানিয়ে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "লাইফ ইন আইসোলেশন"! অর্থাৎ বোঝাতে চাইলেন গৃহবন্দি অবস্থায় তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। ছবি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন তাঁর অনুগামীরা। একটা ছবি দেখে মনে হচ্ছে সদ্য স্কুলের গণ্ডি পার করেছেন বরুণ।‌ অন্যটা মাঝ বয়সী।‌ শেষেরটা দেখে মনে হচ্ছে তাঁর বয়স ৭৫। সাদা-কালো দাড়ি, চুল। মুখের চামড়াও কুঁচকানো।‌ দেখে অনেকেই মন্তব্য করেছেন, "বৃদ্ধ বরুণকে বেশ হ্যান্ডসাম লাগছে।" বন্ধু ও অভিনেত্রী নার্গিস ফাখরি লিখেছেন, "তবুও তুই হট!" 'যুগ যুগ জিও' সিনেমার শুটিংয়ে মেতে ছিলেন বরুণ ধাওয়ান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হঠাৎ টেস্ট করানোর পর বরুণ সহ নীতু কাপুর ও পরিচালকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই শ্যুটিং বন্ধ রাখা হয় সিনেমার। সকলেই প্রায় হোম আইসোলেশনে চলে যায়। প্রায় দশদিনের বেশি বাড়িতেই গৃহবন্দি তাঁরা সকলে। এর মধ্যেই বরুণ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাটাচ্ছেন। মজাদার ছবি, ভিডিও পোস্ট করেছেন। বোঝা যাচ্ছে এভাবেই তিনি মন ভাল রাখার চেষ্টা চালাচ্ছেন। তবে অসুস্থ হলেও তাঁর মেজাজ কিন্তু ফুরফুরে। হাতে রয়েছে নতুন বেশ কয়েকটা ছবির স্ক্রিপ্ট। সামনেই মুক্তি পাবে 'কুলি নং ওয়ান'। সারা আলি খানের সঙ্গে ইদানিং প্রোমোশনের জন্য বেশ ঘুরছিলেনও তিনি। সুস্থ হবার পর ফের শুরু হবে 'যুগ যুগ জিও'র শ্যুটিং। সব মিলিয়ে আগামী বছর যে বরুণের ভালই কাটবে,তা এখন থেকেই আন্দাজ করতে পারছেন তাঁর অনুরাগীরা।‌

```