Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সপ্তপদী’র সেই দৃশ্যে বাইকেই চড়েননি উত্তম-সুচিত্রা! কীভাবে হয়েছিল শ্যুটিং

দ্য ওয়াল ব্যুরো: উত্তম-সুচিত্রা জুটির (Uttam-Suchitra) নামের সঙ্গেই জড়িয়ে আছে ‘সপ্তপদী’ (Saptapadi) আর তার সেই চিরসবুজ দৃশ্য। বাইকে চড়ে নায়ক-নায়িকার এমন নির্মল রোম্যান্স শুধু বাংলা নয়, ভারতীয় সিনেমাতেও বিরল। তাই সে দৃশ্য কখনও ভুলতে পারা যা

‘সপ্তপদী’র সেই দৃশ্যে বাইকেই চড়েননি উত্তম-সুচিত্রা! কীভাবে হয়েছিল শ্যুটিং

শেষ আপডেট: 13 July 2022 11:17

দ্য ওয়াল ব্যুরো: উত্তম-সুচিত্রা জুটির (Uttam-Suchitra) নামের সঙ্গেই জড়িয়ে আছে ‘সপ্তপদী’ (Saptapadi) আর তার সেই চিরসবুজ দৃশ্য। বাইকে চড়ে নায়ক-নায়িকার এমন নির্মল রোম্যান্স শুধু বাংলা নয়, ভারতীয় সিনেমাতেও বিরল। তাই সে দৃশ্য কখনও ভুলতে পারা যায় না। বরং সিনেমার পর্দায় নায়ক-নায়িকার প্রেমের ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলো তো’

কিন্তু অনেকেই হয়তো জানেন না, কিংবদন্তি সে দৃশ্যের পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য। উত্তম কুমার আর সুচিত্রা সেন সেদিন আদৌ বাইকে চড়েননি। যে বিএমডব্লিউ বাইকটিতে এই গানের শ্যুটিং দেখানো হয়েছে, তাতে আদৌ ছিলেন না তারকা জুটি।

বর্ষীয়ান চলচ্চিত্র সমালোচক স্বপন কুমার মল্লিক তাঁর ‘মহানায়ক রিভিজিটেড: দ্য ওয়ার্ল্ড অফ উত্তম কুমার’ বইতে বিখ্যাত সেই দৃশ্যের আবরণ উন্মোচন করেছেন। জানিয়েছেন, পরিচালক অজয় কর ক্লোজ আপ শটে ম্যানিপুলেট করে ‘এই পথ যদি না শেষ হয়’-এর বাইক দৃশ্য শ্যুট করেছিলেন। লং শটে ব্যবহার করা হয়েছিল একাধিক ডামিকে। উত্তম-সুচিত্রা সেই বিএমডব্লিউ বাইকে চড়েননি।

স্বপন মল্লিক তাঁর বইতে একটি ফুটনোটে এই তথ্য লিখেছেন। উত্তমের নাতি গৌরব নিজে একথা জানিয়েছেন। গ্রামের একটি লম্বা রাস্তার ব্যাকগ্রাউন্ডে রেখে সামনে বসানো হয়েছিল বিখ্যাত সেই বিএমডব্লিউ বাইক। তারপর ডামিরা একে একে সেই বাইকে চড়ে কিংবদন্তি দৃশ্যের শ্যুটিং করেছেন।

নিজের লেখা বইতে স্বপনবাবু আরও জানিয়েছেন, ‘এই পথ যদি না শেষ হয়’ গানে যে বাইক দেখানো হয়েছে তা খুঁজে পাওয়া গেছিল দক্ষিণ কলকাতার একটা গ্যারেজ থেকে। ২০০৮ অবধি বাইকটি ব্যবহার করা হয়। তারপর সেটিতে মিউজিয়ামে সংরক্ষণ করার ভাবনাও ছিল। বাইকটি নাকি কলকাতায় এসেছিল কোনও এক জার্মান নাগরিকের হাত ধরে। তাঁর কাছ থেকে কলকাতার কেউ বাইকটি কিনে নিয়েছিলেন।

পঙ্কজ ত্রিপাঠী লিট্টি চোখা বানাচ্ছেন! বলিউড ছেড়ে বিহারের গ্রামে, দেখুন ভিডিও


```