Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মশ্রী থেকে গ্র্যামি... উস্তাদের ঝুলিতে পুরস্কারের ছড়াছড়ি

জাকির হুসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম।

পদ্মশ্রী থেকে গ্র্যামি... উস্তাদের ঝুলিতে পুরস্কারের ছড়াছড়ি

জাকির হুসেন

শেষ আপডেট: 16 December 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো: তবলার জাদুকর আর নেই। ৭৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন জাকির হুসেন। তবে রেখে গেছেন অসংখ্য সব স্মৃতি। শিল্পীর আচমকা এমন পরিণতিতে শোকের ছায়া সব মহলেই। 

জাকির হুসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি সহ একাধির পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে। 

একঝলকে দেখে নেওয়া যাক কোন বছর কী পুরস্কার পেয়েছিলেন উস্তাদ...

১৯৮৮ - পদ্মশ্রী

১৯৯০ - ইন্দো-আমেরিকান পুরস্কার এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার

১৯৯২ - মিকি হার্ট প্ল্যানেট ড্রাম প্রজেক্টের জন্য গ্র্যামি

১৯৯৯ - আমেরিকায় ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ

২০০২ - পদ্মভূষণ

২০০৯ - গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য গ্র্যামি

২০১৭ - সান ফ্রান্সিসকো জ্যাজ সেন্টার থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার

২০১৯ - সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার

২০২২ - আর্টস অ্যান্ড ফিলোজোপির জন্য কিয়োটো পুরস্কার

২০২৩ - পদ্মবিভূষণ

২০২৪ - প্যাস্তো, অ্যাজ উই স্পিক এবং মোশন-এর জন্য তিনটি গ্র্যামি

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম হয় জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। শিল্পীর সম্মানে গর্বিত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎও। তবে ১৫ ডিসেম্বর, ২০২৪-এ সব শেষ। 

আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল। ফুসফুসের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। মাঝে মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর জানা গেছিল সেটি ভুল। তিনি বেঁচে আছেন। তবে রবিবার রাতেই উস্তাদের প্রয়াণের খবর নিশ্চিত করে তাঁর পরিবার। 


```