Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্রেন স্ট্রোকে আক্রান্ত রশিদ খান, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন রশিদ খান। বর্তমানে ৫৫ বছর বয়সী সঙ্গীত শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ব্রেন স্ট্রোকে আক্রান্ত রশিদ খান, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 23 December 2023 12:31

দ্য ওয়াল ব্যুরো: রশিদ খানের অবস্থা সঙ্কটজনক। হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই নক্ষত্র। বেশ কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছেন। এরই মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে ৫৫ বছর বয়সি সঙ্গীত শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সূত্রের খবর, শিল্পীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। বর্তমানে আইটিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ক্য়ানসারের সঙ্গেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় শিল্পীর অবস্থা আরও জটিল হয়ে গিয়েছে। মেডিসিন এবং ক্যানসার চিকিৎসকদের একটি দলও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। 

প্রসঙ্গত, উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। কাকাই প্রথম শিল্পীকে মুম্বই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন রশিদ খান। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন তিনি। 

ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান৷ মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। 'যব উই মেট', 'কিসনা', 'হাম দিল দে চুকে সনম', 'মাই নেম ইজ খান', 'রাজ ৩'-র মতো বলিউড ছবির পাশাপাশি 'মিতিন মাসি', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী'-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান। 


```