Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিজের সিনেমার পোস্টার থেকেই বাদ ঊর্বশী! ‘ডাকু মহারাজ’ নিয়ে বললেন, 'দয়া করে আমাকে...'

ঊর্বশী রাউতেলা এমন একজন অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য তেমন প্রশংসা পাননি, তবে বিতর্কে বারবার জড়িয়ে পড়েছেন।

নিজের সিনেমার পোস্টার থেকেই বাদ ঊর্বশী! ‘ডাকু মহারাজ’ নিয়ে বললেন, 'দয়া করে আমাকে...'

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 February 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: ঊর্বশী রাউতেলা এমন একজন অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য তেমন প্রশংসা পাননি, তবে বিতর্কে বারবার জড়িয়ে পড়েছেন। কিছুদিন আগেই সইফ আলি খানকে নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার আরও একটি বড় ধাক্কা খেলেন। তাঁর অভিনীত একটি ছবির পোস্টার থেকেই বাদ পড়ে গেলেন তিনি!  

আগামী ২১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নন্দামুরি বালকৃষ্ণ ও ববি দেওল। বিশেষ চরিত্রে রয়েছেন ঊর্বশী রাউতেলা। কিন্তু সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়া সাউথ-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যখন ছবির পোস্টার শেয়ার করা হয়, সেখানে ঊর্বশীর কোনও উপস্থিতি ছিল না! এতে হতাশ হয়েছেন তাঁর অনুরাগীরা।  

অনেকেই মনে করছেন, সইফ আলি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্যই হয়তো এই সিদ্ধান্তের কারণ। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেন, 'ডাকু মহারাজ ইতিমধ্যেই ১০৫ কোটি টাকা আয় করেছে। আমার মা আমাকে হীরার রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, বাবা দিয়েছেন আরও একটি ছোট ঘড়ি। তবে আমি এগুলো প্রকাশ্যে পরতে ভয় পাব না, কারণ আমাকে কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায় ভুগব না।'  

ঊর্বশীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করেন, তিনি ইঙ্গিতে সইফের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলেছেন এবং বিষয়টিকে ব্যঙ্গ করেছেন। ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি পরে ক্ষমা চান। একটি খোলা চিঠিতে তিনি লেখেন, 'প্রিয় সইফ আলি খান স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার পরিস্থিতি সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না, তাই এই মন্তব্য করেছি। ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে এতটাই মেতে ছিলাম যে আপনার অবস্থা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করুন।'  

তবে তাঁর এই ক্ষমা চাওয়াও যে কাজে আসেনি, তা বোঝা গেল ‘ডাকু মহারাজ’-এর নতুন পোস্টার দেখে, যেখানে ঊর্বশীর কোনও অস্তিত্বই নেই! এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মজাদার প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, 'আপনি হয়তো প্রথম অভিনেত্রী, যাকে নিজের সিনেমার পোস্টার থেকেই বাদ দেওয়া হল!' আরেকজন কটাক্ষ করে বলেছেন, 'এশিয়ার প্রথম মহিলা, যিনি নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়লেন!'  


```