Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উর্বশীর 'সোনার ফোন' ফিরিয়ে দিতে চান 'চোর', শর্ত দিলেন অভিনেত্রীকে!

ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে নিজের ২৪ ক্যারেটের সোনার আইফোন হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানান। শুধু তাই নয়, ফোন খুঁজে দিলে পুরস্কার দেবে বলেও জানান অভিনেত্রী। সেই পোস্টের পরই 'চোর'-এর সন্ধান মিলল!

উর্বশীর 'সোনার ফোন' ফিরিয়ে দিতে চান 'চোর', শর্ত দিলেন অভিনেত্রীকে!

শেষ আপডেট: 19 October 2023 19:29

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে নিজের ২৪ ক্যারেটের সোনার আইফোন হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানান। শুধু তাই নয়, ফোন খুঁজে দিলে পুরস্কার দেবে বলেও জানান অভিনেত্রী। সেই পোস্টের পরই 'চোর'-এর সন্ধান মিলল!

উর্বশী একটি পোস্ট করে জানান, এক ব্যক্তি তাঁকে ইমেল করেছেন। সেখানেই অজ্ঞাত পরিচিত' ওই ব্যক্তি নাকি অভিনেত্রীকে জানিয়েছেন, আইফোন আছে তাঁর কাছেই। তিনি সেই আইফোন ফিরিয়ে দিতে চান। কিন্তু ফোন ফিরে পেতে শর্ত মানতে হবে অভিনেত্রীকে!

উর্বশী যে ইমেলের কথা বলছেন, সেটার তারিখ ১৬ অক্টোবর। সেই মেল বার্তায় লেখা, 'আমার কাছে আপনার (উর্বশী রাউতেলা) ফোন আছে। আমি যদি সেই ফোন ফিরে পেতে চান, তবে ক্যান্সার আক্রান্ত ভাইয়ের জীবন বাঁচাতে হবে অভিনেত্রীকে!' ফোন ফিরে পেতে সেই শর্ত মানতে রাজি, এমনই জানিয়েছেন উর্বশী। 

ক্রিকেটের সঙ্গে উর্বশীর সম্পর্ক বেশ পুরনো। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে এমন খবরও পাওয়া গিয়েছিল। দুর্ঘটনার কবলে পড়ায় খেলার মাঠ থেকে এখন অনেকটাই দূরে আছেন ঋষভ। এবারের বিশ্বকাপে তিনি খেলছেন না। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মোদী স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন উর্বশী। 

সেই ম্যাচ দেখতে গিয়েই নিজের 'প্রাণের থেকে প্রিয়' ফোন হারিয়ে দুঃখেই আছেন অভিনেত্রী। এমনকী পুলিকে অভিযোগও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ফোন ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টও করছেন উর্বশী। ফোন হারানোর দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না ২৯ বছর বয়সি এই অভিনেত্রী।


```