
কী সারপ্রাইজ এল উর্বশীর জন্য?
শেষ আপডেট: 24 February 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: মাঝে মাত্র দুই দিন। এর পরেই নিজের ৩১ তম জন্মদিন পালন করতে চলেছেন উর্বশী রাউতেলা। তবে জন্মদিনের আগেই প্রি-সেলিব্রেশন, তাও আবার ভারত-পাক (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচে। কী ঘটল উর্বশীর (Urvashi Rautela) সঙ্গে?
দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল ভারত-পাক ম্যাচ। গোলাপি বডিকন পোশাক পরে সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন উর্বশীও। মাঠের মধ্যে হঠাৎই তাঁর জন্য হাজির ইয়াব্বড় এক কেক। সেই কেকের ছবি শেয়ার করে উর্বশী লেখেন, "জন্মদিনের এই সারপ্রাইজের জন্য অনেক ধন্যবাদ।"
ক্রিকেটের সঙ্গে উর্বশীর যোগ আছে। ঋষভ পন্থের সঙ্গে তাঁর প্রেমের গসিপ তো কারও অজানা নয়। তবে কি তিনিই...? এই প্রশ্নই যখন চারিদিক উত্তাল তখন কৌতূহল লাঘব করেছেন উর্বশী। নিজেই জানিয়েছেন, এই আয়োজন করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষই। তবে কেক কেটেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে উর্বশীকে। কেন জানেন?
অনেকেরই দাবি উর্বশী এমন একজন অভিনেত্রী যিনি আত্মপ্রচারে বুঁদ হয়ে থাকেন। আর সেই কারণেই এই কেক নাকি তিনি নিজেই কিনে এনে ছবি পোস্ট করেছেন, এমনটাই দাবি তাঁদের। যদিও এই সব কটাক্ষ আপাতত গা সওয়া হয়ে গিয়েছে অভিনেত্রীর। এই মুহূর্তে তাঁর ছবি 'ডাকু মহারাজ' নেটফ্লিক্সে নম্বর ওয়ানে ট্রেন্ড করছে। ছবিতে একটি আইটেম গানের জন্য নাকি এক কোটি টাকা নিয়েছেন অভিনেত্রী, জানা যাচ্ছে তেমনটাই।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার ভারত-পাক ম্যাচে জয়লাভ করেছে ভারত। উপরি পাওনা বিরাট কোহলির শতরান।