Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনার কেক কেটে জন্মদিন পালন উর্বশীর, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

২৪ ক্যারেট সোনার তবকে মোড়া কেক কেটে সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। পাশে ছিলেন গায়ক হানি সিং।

সোনার কেক কেটে জন্মদিন পালন উর্বশীর, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

শেষ আপডেট: 26 February 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের জন্মদিন মানেই চমক! জন্মদিনে কেউ গোটা বলিপাড়াকে নেমন্তন্ন করে, কেউ আবার বিদেশে গিয়ে নিজের মতো করে বিশেষ দিনটা পালন করে। ওঁদের বার্থডে পার্টি দেখলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য! কিন্তু এইসব কিছুর ঊর্ধ্বে চলে গেলেন অভিনেত্রী মডেল উর্বশী রাউতেলা।


২৫ ফেব্রুয়ারি ৩০ বছরে পা দিলেন অভিনেত্রী। ছিলেন 'লাভ ডোজ ২' মিউজিক ভিডিওর শুটিংয়ে। সেখানে উর্বশীর জন্মদিন পালনের ঘটা দেখে নেটিজেনরা হতবাক! সোনায় মোড়া কেক কাটতে দেখা গেল তাঁকে।


২৪ ক্যারেট সোনার তবকে মোড়া কেক কেটে সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। পাশে ছিলেন গায়ক হানি সিং। ক্যাপশনে উর্বশী ধন্যবাদ জানালেন র‍্যাপ গায়ককে। লিখলেন, 'লাভ ডোজের শুটিং ফ্লোরে আজ আমার জন্মদিন পালন হচ্ছে। ধন্যবাদ হানি সিং। তুমি আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলে, তাই আমার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছিল। তোমাকে ধন্যবাদ জানানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।'

এই কেকের ছবি দেখে অভিনেত্রীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। জন্মদিনে এত দামি কেক দেখে নানা জন নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'উর্বশী আপনি আবার আমাদের বোঝালেন আমরা কতটা গরীব।' 


২০১৪ সালে হানি সিংয়ের 'লাভ ডোজ' মিউজিক ভিডিওতে দেখা যায় উর্বশীকে। এর আগে ২০১৩তে 'সিং সাব দি গ্রেট' ছবিতে অভিনয় করলেও সেভাবে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করতে পারেননি। তবে এই 'লাভ ডোজ' মিউজিক ভিডিওই তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর ২০১৫ সালে মিস ইউনিভার্সের শিরোপা মাথায় ওঠে। তবুও খুব একটা লাভ হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে মডেল হিসেবে তাঁকে ভাবা হলেও, অভিনেত্রী হিসেবে তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রি ভাবে না। তবে সোশ্যাল মিডিয়ায় নানান ছবি, ভিডিও ও কিছু অদ্ভুত সাক্ষাৎকার তাঁকে বেশ জনপ্রিয় করে তুলেছে।


এই সোনার কেক নতুন করে লাইম লাইটে আসার জন্য গিমিক কিনা, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা!


```