শেষ আপডেট: 14 March 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোশাক পরার জন্য সবসময়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। তাঁর নিজের ডিজাইনের পোশাক পরে ট্রোলড হলেও উরফি কখনও সেটাকে বেশি পাত্তা দেননি। তবে এবার আর সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন ইনফ্লুয়েন্সার নয়, একেবারে নতুন রূপে দেখা যেতে চলেছে উরফিকে। শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
মুক্তি পেতে চলেছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবিটির সিক্যুয়েল। সূত্রের খবর, এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে জানা গিয়েছিল, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। বালাজি পিকচার্স প্রোডাকশন থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি। তবে কবে মুক্তি পাচ্ছে সেই তারিখ এখন নির্মাতারা ঘোষণা করেননি।
‘লাভ সেক্স অউর ধোকা’-র প্রথম ভাগটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ। রাজকুমার রাও, নুসরত বারুচা সহ আরও অনেক অভিনেতারা ছিলেন। দর্শককুলে জায়গা করে নিয়েছিল।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ট্রোল হোক বা প্রশংসা, উরফি সবসময়ই চর্চার মধ্যেই থাকেন। তবে সেসব নিয়ে বেশি ভাবেন না উরফি। সেটা বহুবার তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। তাছাড়াও উরফির ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ওঁর হাবেভাবেই বোঝা যায়। তবে এবার আর সোশ্যাল মিডিয়া নয়, বড় পর্দায় অভিষেক হতে চলেছে উরফির। এই নতুন রূপে উরফিকে দর্শক মেনে নেয় কিনা সেটাই দেখার।
বিগ বস ওটিটিতেও ছিলেন উরফি। এছাড়াও উনি অনেক সিরিয়ালে, সিরিজেও অভিনয় করেছেন। যেমন, 'ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যয়', 'কৌসটি জিন্দেগী কী' ইত্যাদি সিরিয়ালে কিছু চরিত্রে অভিনয় করেন। এছাড়াও অল্ট বালাজিতে একটি সিরিজেও ওনাকে দেখা যায়। তবে এইগুলির থেকেও সবচেয়ে বেশি উনি পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায়। বোল্ড লুকেই পরিচিত উরফি জাভেদ। ৪.৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার ওনার সোশ্যাল মিডিয়ায়। দিনে দিনে তা বাড়ছে।