
শেষ আপডেট: 22 January 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: তারকাখচিত রাম মন্দির! ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, বলিউডের প্রায় সব তারকারাই উপস্থিত হয়েছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে।
তবে সেখানে যেহেতু উরফি জাভেদ নিমন্ত্রিত হননি, তাই বাড়িতেই সেরে ফেললেন যজ্ঞ। রামের প্রাণ প্রতিষ্ঠা দিবসে আলোচনার বাইরে নিজেকে রাখতে চাননি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাই এই যজ্ঞ।
পরনে ছিল নীল রঙের একটি শারারা। সকলেই ওনার এই সম্পূর্ণ পোশাক পরা রূপ দেখে অবাক। একই সঙ্গে ওনার ভক্তরা ওনাকে এই রূপে দেখে খুশিও। কমেন্টে সকলেই প্রায় ওনার এই যজ্ঞ করা দেখে বলছে, মেয়ের মতি ফিরেছে!
নিজের সোশ্যাল মিডিয়ায় যজ্ঞের ভিডিয়ো পোস্ট করেছেন উরফি।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় নিজের অদ্ভুত পোশাক নিয়ে বেশ ট্রোল করা হয় উরফি জাভেদকে। তবে এটাই ওনার ইউএসপি বলা যায়। উনিও কখনও প্লাস্টিক ব্যাগ, কখনও শুধু দড়ি, কখনও বা আবার বাচ্চাদের খেলনা গাড়ি, এইসব দিয়েই তৈরি করেন পোশাক বা না-পোশাক। উনি নিজেই সে সব তৈরি করেন। একটা সাক্ষাৎকারে উনি জানান ছোটবেলায় ওনার পোশাক নিয়ে ছেলেমেয়েরা অনেক খারাপ কথা বলত। তখন থেকেই উনি সিদ্ধান্ত নেন যে উনি নিজের পোশাক দিয়েই একটা পরিচয় তৈরি করবেন। তাই বড় হওয়ার পর নিজেই বানাতে থাকেন পোশাক। যার অদ্ভুত সাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিগ বস ওটিটিতেও ছিলেন উরফি। এছাড়াও উনি অনেক সিরিয়ালে, সিরিজেও অভিনয় করেছেন। যেমন, 'ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যয়', 'কৌসটি জিন্দেগী কী' ইত্যাদি সিরিয়ালে কিছু চরিত্রে অভিনয় করেন। এছাড়াও অল্ট বালাজিতে একটি সিরিজেও ওনাকে দেখা যায়। তবে এইগুলির থেকেও সবচেয়ে বেশি উনি পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায়। বোল্ড লুকেই পরিচিত উরফি জাভেদ। ৪.৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার ওনার সোশ্যাল মিডিয়ায়। দিনে দিনে তা বাড়ছে। এবার রাম যজ্ঞ করে উনি সবাইকে রীতিমত চমকে দিলেন।