
শেষ আপডেট: 26 October 2023 21:16
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় নয়, বরং নিজের ফ্যাশনের সৌজন্যেই বরাবর নেটদুনিয়ার চর্চায় থাকেন উরফি জাভেদ। পিৎজা থেকে শুরু করে কলার খোসা, নানারকম জিনিস দিয়ে বানানো পোশাক পরে নেটিজেনদের তাক লাগিয়ে দেন এই ফ্যাশনিস্তা। এবার আরও এক আজব পোশাক পরে তিনি পেজ থ্রি’র শিরোনামে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার সেই পোশাক পরা ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বুকের উপর কিবোর্ড রেখেছেন উরফি। সঙ্গে পরনে থাকা প্যান্টটিও কম্পিউটারের কিবোর্ড দিয়েই তৈরি। ভিডিওটির সঙ্গেই স্ক্রিনে ফুটে উঠেছে দুটো বাক্য। প্রথম বাক্যে দেখা যাচ্ছে, পরিবার ভাবে তাঁদের বাড়ির মেয়ে খুব ভাল কম্পিউটার চালাতে জানে। আর দ্বিতীয় বাক্যে লেখা, সেই মেয়ে যখন কম্পিউটার চালায়। সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
View this post on Instagram
উল্লেখ্য, উরফি নিজের কেরিয়ার শুরু করেছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে। এরপরে সেখান থেকে তিনি যোগ দেন ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়ে দর্শকদের নজর কাড়েন। আর এরপরই কেরিয়ারে মোড় বদল। বিগ বস শেষ হওয়ার পরেই নানারকম পোশাক পরে ইনস্টা রিল করাই উরফির নেশা এবং পেশা হয়ে গিয়েছে। এই নিয়ে নেটিজেনদের কাছে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে কখনওই এসব কথা গায়ে মাখেননি অভিনেত্রী।
কয়েকদিন আগেই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাপে-নেউলে লড়াই শুরু হয়েছিল উরফির। একটি স্ট্যান্ড আপ কমেডি শোয়ে উরফিকে নিয়ে মন্তব্য করেছিলেন রাজ। যেই ঘটনার পর পাল্টা তোপ দেগেছিলেন ফ্যাশনিস্তাও। রাজকে ‘পর্ন কিং’ তকমাও দিয়েছিলেন তিনি।