Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মরুশহরে মহাবিপদ উরফির! অভিনেত্রীকে আটক করল দুবাই পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: খোলামেলা জামাকাপড় পরে ভিডিও শ্যুট করতে গিয়ে মরু শহরে বড় বিপাকে পড়লেন উরফি জাভেদ (Urfi Javed)। ভারতেও একাধিকবার পোশাক-বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও এসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর। বরং তাঁকে এই বিষয়ে প্রশ্ন কর

মরুশহরে মহাবিপদ উরফির! অভিনেত্রীকে আটক করল দুবাই পুলিশ

শেষ আপডেট: 20 December 2022 14:45

দ্য ওয়াল ব্যুরো: খোলামেলা জামাকাপড় পরে ভিডিও শ্যুট করতে গিয়ে মরু শহরে বড় বিপাকে পড়লেন উরফি জাভেদ (Urfi Javed)। ভারতেও একাধিকবার পোশাক-বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও এসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর। বরং তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেছেন, ‘আমার শরীর, আমার ইচ্ছে’।

তবে পরদেশে গিয়ে যে এই পোশাকের কারণেই সমস্যায় জেরবার হতে হবে, তা হয়তো ভাবেননি খোদ উরফিও। জানা গেছে, দুবাইয়ে (Dubai) প্রকাশ্য রাস্তায় নিজের ডিজাইন করা পোশাক পরে ভিডিও শ্যুট করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেয় দুবাই পুলিশ (Police)।

যদিও শুধুমাত্র ওই পোশাক পরার জন্য তাঁকে আটক করা হয়নি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য তুলে নিয়ে যায় ওই পোশাক পরে রাস্তায় ভিডিও শ্যুটের জন্যও। কারণ, ওই ধরনের খোলামেলা পোশাক পরে দুবাইয়ে ঘোরার নিয়ম নেই।

এই দুই কারণের জন্যই দুবাই পুলিশের রোষানলে পড়েছেন এই বলিউড তারকা! উরফির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমনকী অভিনেত্রীর ভারতে ফেরার টিকিটও বাতিল হতে পারে। গোটা বিষয়টি নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও মুখে কুলুপ এঁটেছেন উরফি। সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে কিছু জানাননি।

সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছেন সামান্থা! কী হল অভিনেত্রীর?


```