
শেষ আপডেট: 10 April 2023 06:22
দ্য ওয়াল ব্যুরো: উরফি জাভেদ (Urfi Javed) মানেই আজব ফ্যাশনের ছড়াছড়ি। কাচ থেকে কিউই কী নেই উরফির ফ্যাশন সম্ভারে। পাশাপাশি, ঊর্ধ্বাঙ্গেও অনেক সময় পোশাক থাকে না বলিউডের ফ্যাশন ডিভার। এবার মাথার গাজরাকেই স্কার্ট (skirt) বানিয়ে ফেললেন উরফি।
ইনস্টাগ্রামে রবিবার একটি ভিডিও পোস্ট করেন উরফি। সেখানে দেখা যায় নাচের বিভঙ্গে পোজ দিচ্ছেন তিনি। এরপরেই ক্যামেরা সামনে থেকে উরফিকে ফোকাস করলে দেখা যায় ফুলের মালা দিয়ে স্লিট স্কার্ট তৈরি করে পরেছেন উরফি।
স্কার্টের পাশাপাশি, মাথার চুলও মালা দিয়ে সাজিয়েছেন ডিভা। তবে, ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই উরফির। নিজের হাতেই ঢেকেছেন স্তন যুগল। এই ভিডিও দেখে ফের নেটিজেনদের নিশানার শিকার উরফি।
মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় এই মুহূর্তে রমজান মাস চলছে উরফিরও। সংযমের মাসে এমন ছবি দেখে একজনের বক্তব্য অন্তত রমজান মাসের খেয়াল রাখা উচিত ছিল উরফির। পাশাপাশি, আরও কু-মন্তব্য ভেসে এসেছে অভিনেত্রীর ভিডিওতে। তবে, তাতে বিশেষ কিছু যায় আসে না উরফির। তিনি নতুন নতুন ফ্যাশনের নেশায় মজে থাকেন একইরকম ভাবেই।
রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ রণবীর থেকে আরিয়ান খান, শেষ ওভারে ৫টা ছক্কা বলে কথা