Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উরফির খোলামেলা পোশাক নিয়ে পুলিশে অভিযোগ বিজেপি নেত্রীর, থানায় ডাকা হল মডেলকে

দ্য ওয়াল ব্যুরো: বিগবস (ওটিটি) খ্যাত মডেল উরফি জাভেদের (Uorfi Javed) পোশাক নিয়ে থানায় অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেত্রী চিত্রা ওয়াঘ। তার ভিত্তিতে শনিবার উরফিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। শনিবার উরফি যান আম্বোল

উরফির খোলামেলা পোশাক নিয়ে পুলিশে অভিযোগ বিজেপি নেত্রীর, থানায় ডাকা হল মডেলকে

শেষ আপডেট: 14 January 2023 11:44

দ্য ওয়াল ব্যুরো: বিগবস (ওটিটি) খ্যাত মডেল উরফি জাভেদের (Uorfi Javed) পোশাক নিয়ে থানায় অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেত্রী চিত্রা ওয়াঘ। তার ভিত্তিতে শনিবার উরফিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

শনিবার উরফি যান আম্বোলি থানায়। প্রায় ৪০ মিনিট ধরে এই মডেলের বয়ান রেকর্ড করে পুলিশ। যদিও এখনও পুলিশের এফআইআরের কথা জানানো হয়নি।

চিত্রা ওয়াঘ মহারাষ্ট্র বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তাঁর অভিযোগ, উরফি জাভেদ যে ধরনের পোশাক পরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেন তা অপরাধ। ভারতীয় সমাজ এই ধরনের সংস্কৃতিকে মান্যতা দেয় না। অন্যদের মধ্যেও তাঁর পোশাক কুপ্রভাব ফেলছে। যা সমাজের জন্য বিপজ্জনক। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে উরফিকে সংযত করুক।

যদিও এভাবে কারও পোশাক নিয়ে থানায় অভিযোগ জানানো যায় কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় উরফির পোশাক এক্সপেরিমেন্ট নিয়ে নানান ধরনের আলোচনা আছে। কেউ বলেন, উরফি শুধু মাত্র ফুটেজ পাওয়ার জন্যই এই জিনিস করেন। কারও মতে, উরফি যা করেন তার মধ্যে সাহসিকতা আছে। সমস্ত বিতর্কের ঊর্ধ্বে একটা বিষয় সত্যি তা হল, উরফির ভিডিওতে হইহই করে ভিউ হয়।

এর আগে গোয়ার বিচে পোশাকহীন অবস্থায় শ্যুটিং করার সময়ে আটক করা হয়েছিল মডেল তথা অভিনেত্রী পুণম পাণ্ডেকে। এবার থানায় অভিযোগ দায়ের হল উরফি জাভেদের বিরুদ্ধে।

এ মাসেই বিয়ের পিঁড়িতে রাহুল-আথিয়া, কবে হচ্ছে চার হাত এক


```