Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রসেনজিতের আগেই দেবশ্রী মন দেন এক লেডি কিলারকে! সম্পর্কের পরিণতি হয় মর্মান্তিক

বাতাসে আজও ঘোরে সেই আটের দশকের ঝড় তোলা প্রেমের গল্প।

প্রসেনজিতের আগেই দেবশ্রী মন দেন এক লেডি কিলারকে! সম্পর্কের পরিণতি হয় মর্মান্তিক

দেবশ্রী রায়

শেষ আপডেট: 7 April 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে দেবশ্রী রায় (Debasree Roy) অন্যতম। একাধারে বাণিজ্যিক ছবি ও আর্ট ঘরানার ছবির সফলতম নায়িকা ছিলেন দেবশ্রী। তরুণ মজুমদারের হাত ধরে ছোট্ট চুমকি প্রথম জনপ্রিয়তা পান 'কুহেলি' ছবিতে। যৌবনে পা দিয়ে 'দাদার কীর্তি' ছবি করে দেবশ্রী বুঝিয়ে দিলেন টলিউডের আকাশে চুমকি হয়ে জ্বলজ্বল করতেই সে এসেছে। কেরিয়ারের শুরুতে  টালিগঞ্জ পাড়ার পাশাপাশি বলিউডেও পা রাখেন দেবশ্রী। আর সেখানেই এক নামী পুরুষের সঙ্গে মাখো মাখো প্রেম জমে ওঠে দেবশ্রী রায়ের। 


জানতে ইচ্ছে করছে সেই পুরুষটি কে ছিলেন? তিনি ছিলেন আশির দশকের হার্টথ্রব ক্রিকেটার সন্দীপ পাতিল (Sandeep Patil)। এমনকি সন্দীপের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয়ও করেন দেবশ্রী। 

সন্দীপের বাবা মধুসূদন পাতিল ছিলেন প্রাক্তন ক্রিকেটর। তাঁর ছেলে হয়ে তিনিও প্রথম প্রেম হিসেবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। সন্দীপ প্রথম রঞ্জি ম্যাচ খেলেন ১৯৭৫-৭৬-এর সময়ে। সন্দীপ পাতিল মিডল অর্ডারে নেমে ঝড় তুলতেন মাঠে। ওয়ান ডে ম্যাচে প্রথম বার খেলেন ১৯৮০ সালে। বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। টেস্টে এবং ওয়ান ডে, দু’টি ফরম্যাটেই তাঁর কেরিয়ার ছিল স্বল্পস্থায়ী। টেস্টে খেলেছেন ৪ বছর। ওয়ান ডে ৬ বছর। 

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পরে সন্দীপকে দেখা গেছিল সম্পূর্ণ অন্য ভূমিকায়। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হন। পুনম ধিলন এবং দেবশ্রী রায়, দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সন্দীপ। 

সে সময় দেবশ্রী কয়েক বছর হল একের পর এক বলিউড ছবি করছিলেন। অরুণ গোভিল,পঙ্কজ ধীর,শশী পুরী একাধিক নায়কের বিপরীতে কাজ করেন দেবশ্রী। কিন্তু মন বিনিময় হয়েছিল সন্দীপ পাতিলের সঙ্গেই। 

ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান। সিনেপত্রিকা গুলো লিখেছিল দেবশ্রীর সঙ্গে একান্তে সময় কাটাতেই নাকি সন্দীপ ক্রিকেট সফরে যাননি।

প্রসেনজিতের সাথে দেবশ্রীর প্রেম তখনও অতটা গাঢ় হয়ে ওঠেনি। দেবশ্রীর কলকাতার বাপের বাড়িতেও আসতেন সন্দীপ। অনেকে তো ধরেই নিয়েছিল ক্রিকেটার আর নায়িকার প্রেম বিয়েতে পরিণতি পাবে। 

কিন্তু সন্দীপ পাতিল আদতে ছিলেন লেডি কিলার পুরুষ। তাঁর স্টেটাসের কাছে দেবশ্রীর পরিবার কিছুটা পিছিয়ে ছিল। দেবশ্রীকে টাইম পাস হিসেবেই নিয়েছিলেন সন্দীপ পাতিল। 

এখন সন্দীপ দেবশ্রী

সন্দীপ পাতিল আসলে তখনই ছিলেন বিবাহিত। শোনা যায় দেবশ্রীর সঙ্গে সম্পর্কের জেরেই ঘর ভেএঙেছিল সন্দীপ পাতিলের। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন সন্দীপ। কেচ্ছায় জড়াবেন না বলে দেবশ্রী সরে আসেন এই সম্পর্ক থেকে। বম্বের ক্যারিয়ারও দেবশ্রীর শেষ হয় এই সম্পর্কের জেরে। সন্দীপ দ্বিতীয় বিয়ে করেছিলেন পরেই। তাঁর দুই সন্তানও আছে। আর কখনও মুখ খোলেননি দেবশ্রী সন্দীপের ঘটনা নিয়ে। তবু বাতাসে আজও ঘোরে সেই আটের দশকের ঝড় তোলা প্রেমের গল্প।


```