Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি এমনিতে ভদ্র কিন্তু...’, মহিলা ভক্তের ঠোঁটে জোর করে চুমু! কী সাফাই ৬৯ বছরের উদিতের? 

সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। ধিক্কার, নিন্দা, সমালোচনায় দগ্ধ হতেই সংবাদমাধ্যমে মুখ খুললেন উদিত। জানালেন, তিনি এমনিতে ভদ্র। তবে সমস্যা অন্য জায়গায়। 

‘আমি এমনিতে ভদ্র কিন্তু...’, মহিলা ভক্তের ঠোঁটে জোর করে চুমু! কী সাফাই ৬৯ বছরের উদিতের? 

উদিত কী বললেন?

শেষ আপডেট: 1 February 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: চলছিল কনসার্ট। 'টিপ টিপ বরসা পানি'র তালে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন উদিত নারায়ণ। কিন্তু এ কী! মহিলা ভক্ত ছবি তোলার অনুরোধ জানাতেই চুমুই খেয়ে ফেললেন ৬৯ বছরের উদিত নারায়ণ! মহিলা বাড়ালেন গাল, উদিত বাছলেন ঠোঁট। আর এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। ধিক্কার, নিন্দা, সমালোচনায় দগ্ধ হতেই সংবাদমাধ্যমে মুখ খুললেন উদিত। জানালেন, তিনি এমনিতে ভদ্র। তবে সমস্যা অন্য জায়গায়। 

উদিত বলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করে। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকে। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।" 

উদিত এও মনে করছেন তার পরিবারের স্বচ্ছ ভাবমূর্তির কারণেই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি যোগ করেন, "ভক্তরা আমাকে ভালবাসেন। ওদের খুশি থাকতে দেওয়া হোক। আমিও তাদের খুশি করতে চাই। বলিউডে ৪৬ বছর কাজ করছি। আমার দিকে কেউ কোনওদিন আঙুল তোলেনি।" কিন্তু ওই যে ভাইরাল হওয়া ভিডিয়ো? অনেকেরই দাবি মহিলা ভক্ত গাল বাড়িয়ে দেন, উদিতই তাঁর ঠোঁটে চুমু খেয়ে বসেন, তাহলে? এই অভিযোগ মানতে নারাজ উদিত! তিনি বলেন, "যখনই দেখি কেউ আমায় ভালবাসা জানাচ্ছে আমি জোড়হাতে নমস্কার জানাই। নিচু হই। যদি আর কোনওদিন এই মুহূর্ত ফিরে না আসে?" 

যদিও উদিতের এই তত্ত্ব মানতে চান না তাঁর ভক্তদের একটা বড় অংশ। তাঁদের মতে এ হেন ব্যবহার মোটেও তাঁরা আশা করেন না গায়কের থেকে। প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে গায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। 


```