Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হৃত্বিককে অকারণেই বাজে কথা বলা হয়েছে', টুইটারে পোস্ট করে অভিনেতার কাছে ক্ষমা চাইছেন অনেকে

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা-দিলজিতের বাকযুদ্ধ এখন তুঙ্গে। টুইটারে প্রকাশ্যেই এই যুদ্ধে সামিল তাঁরা দুজনে। তবে দিলজিৎ সংযত, শান্ত। কোনও খারাপ কথা উচ্চারণ না করেই কঙ্গনার বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। একইসঙ্গে যে যাই বলুক, কৃষকদের আন্দোলনের প

'হৃত্বিককে অকারণেই বাজে কথা বলা হয়েছে', টুইটারে পোস্ট করে অভিনেতার কাছে ক্ষমা চাইছেন অনেকে

শেষ আপডেট: 7 December 2020 08:12

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা-দিলজিতের বাকযুদ্ধ এখন তুঙ্গে। টুইটারে প্রকাশ্যেই এই যুদ্ধে সামিল তাঁরা দুজনে। তবে দিলজিৎ সংযত, শান্ত। কোনও খারাপ কথা উচ্চারণ না করেই কঙ্গনার বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। একইসঙ্গে যে যাই বলুক, কৃষকদের আন্দোলনের পাশে আছেন, এই ভাবনায় তিনি অটল। অন্যদিকে কঙ্গনা 'দ্য কন্ট্রোভার্সি কুইন' আবারও কুৎসিত মন্তব্য করে সকলের নজর কাড়তে ব্যস্ত। দিলজিৎ 'করণ জোহরের পোষ্য' এবং 'দেশদ্রোহী', এইধরনের মন্তব্যের পরেই রাগে ফেটে পড়েন দেশবাসী।   এর মধ্যেই টুইটারে হৃত্বিক রোশনকে টেনে কথা শুরু হয়েছে। যে সে কথা নয়, একেবারে প্রকাশ্যে হৃত্বিকের কাছে ক্ষমা চাইছেন নেটিজেনরা। জানিয়েছেন তাঁকে বিশ্বাস না করে, কঙ্গনাকে সমর্থন জানানোটা একটা মস্ত বড় ভুল। যেটা তাঁরা করেছেন দিনের পর দিন। ভারতের অন্যতম মেগাস্টার হেন কোনও বাজে কথা নেই যা শোনেননি সেই সময়। শুধুমাত্র কঙ্গনার কারণে। নেটিজেনদের ধারণা সেখান থেকেই কঙ্গনাকে আশকারা দেওয়া হয়েছে। আজ থেকে চার বছর আগের ঘটনা। হঠাৎই কঙ্গনা গর্জে ওঠেন। তাঁর দাবি হৃত্বিক তাঁকে প্রেমপ্রস্তাব দিয়েছেন। সঙ্গে ইমেলে নানা কুপ্রস্তাব দিয়েছেন। হৃত্বিকের উচিত সর্বসমক্ষে তাঁর কাছে ক্ষমা চাওয়া। অন্যদিকে হৃতিক প্রথমদিকে চুপ করে ছিলেন। শুধু বলছিলেন , "অপেক্ষা করুন। সময় সবকিছুর উত্তর দেবে।" হৃত্বিকের চুপ থাকাকেই অনেকেই তার দুর্বলতা মনে করেছিলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে সেসময় সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। আজ এত বছর পর তাঁরাই ক্ষমা চেয়ে নিচ্ছেন হৃত্বিকের কাছে। কেউ কেউ লিখেছেন, "হৃত্বিকের জন্য খারাপ লাগছে। তিনি কঙ্গনাকে সহ্য করতেন কীভাবে!" আবার কেউ লিখেছেন, "আজ বুঝতে পারছি কঙ্গনা সবটাই বানিয়ে মিথ্যে কথা বলতেন। সমস্ত দেশবাসীর হৃত্বিকের কাছে ক্ষমা চাওয়া উচিত।" যদিও এখনও পর্যন্ত হৃত্বিক এই ব্যাপারে মুখ খোলেননি। এখন শুধু সময়ের অপেক্ষা।

```