Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাশাপাশি বিশ বছর, বিবাহবার্ষিকীর আগে অক্ষয়ের সঙ্গে মজার ছবি পোস্ট করলেন টুইঙ্কেল

দ্য ওয়াল ব্যুরো: কাঁধে কাঁধ মিলিয়ে বিশ বছর কাটিয়ে দিলেন দুজনে। সামনের জানুয়ারি মাসেই তাঁদের বিশতম বিবাহবার্ষিকী। বিয়ের এত বছর পরেও এখনও শুরুর দিকের মতো টান বজায় আছে সম্পর্কে। প্রকাশ্যেই তাই দুজনে দুজনকে নিয়ে মজা করেন। দুই সন্তানের মা

পাশাপাশি বিশ বছর, বিবাহবার্ষিকীর আগে  অক্ষয়ের সঙ্গে মজার ছবি পোস্ট করলেন টুইঙ্কেল

শেষ আপডেট: 17 December 2020 15:05

দ্য ওয়াল ব্যুরো: কাঁধে কাঁধ মিলিয়ে বিশ বছর কাটিয়ে দিলেন দুজনে। সামনের জানুয়ারি মাসেই তাঁদের বিশতম বিবাহবার্ষিকী। বিয়ের এত বছর পরেও এখনও শুরুর দিকের মতো টান বজায় আছে সম্পর্কে। প্রকাশ্যেই তাই দুজনে দুজনকে নিয়ে মজা করেন। দুই সন্তানের মা-বাবা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না বরাবারই ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আবারও এক নতুন মজাদার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়লেন টুইঙ্কেল খান্না। গতকাল ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন টুইঙ্কেল।‌ তাতে দেখা যাচ্ছে টুইঙ্কেলের অফ শোল্ডার টপের মতো নিজের টি-শার্টের একদিক নামিয়ে কাঁধ বের করে, টুইঙ্কেলের মতো পোজ দিয়েই ছবি তুলেছেন অক্ষয় কুমার। ছবির সঙ্গে ক্যাপশনে টুইঙ্কেল লিখেছেন, "ডুড, এভাবেই মজা করে কাটিয়ে দিলাম এতগুলো বছর!" ছবি দেখে মজা পেয়েছেন অনেকেই। ছবিতে তাঁদের কাছের মানুষেরা লিখেছেন, "বলিউডের অন্যতম হট কাপল তোমরাই!" অক্ষয় কুমার প্রকাশ্যেই জানান টুইঙ্কেলের প্রতি ভালবাসার কথা। জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণ'-এ এসে অক্ষয় কুমার জানিয়েছিলেন তাঁর জীবনে টুইঙ্কেল আসার পর থেকেই সমস্ত পজিটিভ চেঞ্জ এসেছে। এমনকি মানুষ হিসেবেও বদলে গেছেন তিনি। দ্বিতীয় সন্তান হওয়ার আগে টুইঙ্কেল বলেছিলেন অভিনয়ে ইম্প্রুভমেন্ট না এলে, তিনি নাকি দ্বিতীয়বার মা হবেন না। অক্ষয় কুমার নিজেই স্বীকার করেছেন তাঁর সাফল্যের পিছনে টুইঙ্কেলের অবদান অনেকখানি। টুইঙ্কেল খান্না সিনেমা জগতে পা রেখেছিলেন ১৯৯৫ সালে। প্রথম ছবি 'বরসাত'-এর কয়েকবছর পর তিনি সরে আসেন ইন্ডাস্ট্রি থেকে। তার কিছু বছর পর অক্ষয় কুমারকে বিয়ে করে রীতিমতো সংসারী হয়ে ওঠেন টুইঙ্কেল। তবে এখন তিনি ভারতবর্ষের একজন নামকরা লেখিকা‌। তাঁর একের পর এক বই এখন বেস্টসেলার হয় ভারতে। বই নিয়ে ব্যস্ত টুইঙ্কেল মাঝে মাঝেই এখন তাঁর পুরনো সিনেমা, অভিনয় নিয়ে মজা করেন।

```