Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কঙ্গনাই রামায়ণকে সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারে, জানালেন রামানন্দ সাগরের ‘লক্ষ্মণ’

দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক অব্যাহত! সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্র সমালোচনার মুখে পড়েছে রামায়ণের আধারে নির্মিত এই ছবিটি। ভিএফএক্স থেকে শুরু করে ছবির সংলাপ, সবকিছু নিয়েই নিন্দার ঝড় উঠেছে। এবার এই ছবিকে

কঙ্গনাই রামায়ণকে সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারে, জানালেন রামানন্দ সাগরের ‘লক্ষ্মণ’

শেষ আপডেট: 21 June 2023 15:35

দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক অব্যাহত! সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্র সমালোচনার মুখে পড়েছে রামায়ণের আধারে নির্মিত এই ছবিটি। ভিএফএক্স থেকে শুরু করে ছবির সংলাপ, সবকিছু নিয়েই নিন্দার ঝড় উঠেছে। এবার এই ছবিকে একহাত নিলেন রামানন্দ সাগরের রামায়ণে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহরি। একইসঙ্গে জানালেন, এই রামায়ণ নিয়ে কঙ্গনা কাজ করছে। একমাত্র তাঁর উপরেই ওঁর ভরসা আছে।

সীতাকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন কঙ্গনা, এ কথা গোটা বলিউড জানে। এবার সেই বিষয়েই নিজের মতপ্রকাশ করলেন সুনীল। তিনি জানালেন, “আমার কঙ্গনার ছবি নিয়ে সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, ও রামায়ণ নিয়ে এমন ভুল কখনওই করবে না। আর যেটা করবে, সেটা ভালর জন্যই করবে। আমার মতে, কঙ্গনাই রামায়ণকে সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। অন্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা অবশ্যই বলতে পারি যে, নিজেদের সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করবেন না।”

Sunil Lahiri, Kangana Ranaut, Sita

কঙ্গনা যে ছবিটি বানাতে চলেছেন, তার নাম ‘দ্য ইনকারনেশন সীতা’। সেখানে সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। এর আগেও তাঁকে ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে। যদিও বিগত কয়েক বছরে কঙ্গনার ছবিগুলো বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এখন দেখার সীতার চরিত্রে অভিনয় করে কঙ্গনার ঘরে লক্ষ্মী ফিরে আসে কিনা। তবে কঙ্গনার এই নতুন ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।

‘আদিপুরুষ’-এর লেখক মনোজ মুনতাশিরকে খুনের হুমকি! বিশেষ নিরাপত্তা দিল মুম্বই পুলিশ


```