Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইওয়েতে ট্রাকের ধাক্কা, সড়ক দুর্ঘটনায় প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা 

সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়াল। বয়স হয়েছিল মাত্র ২২ বছর। 'ধরতিপুত্র' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন আমান। 

হাইওয়েতে ট্রাকের ধাক্কা, সড়ক দুর্ঘটনায় প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা 

প্রয়াত আমান

শেষ আপডেট: 17 January 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলার পর ফের এক খারাপ খবর। সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়াল। বয়স হয়েছিল মাত্র ২২ বছর। 'ধরতিপুত্র' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন আমান। 

ওই ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, "ও অডিশন দিতে যাচ্ছিল। হাইওয়েতে ওর বাইকে ট্রাক ধাক্কা দেয়। তারপরেই সব শেষ।" 

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমান জয়সওয়াল। উত্তর প্রদেশের বালিয়ার ছেলে আমান। একবুক স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন মুম্বইয়ে। 

সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিক। মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে মুম্বইয়ে নিজের জমি শক্ত করছিলেন তিনি। যদিও স্বপ্ন শেষ, প্রয়াত আমান। 


```