Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আট বছর পর ‘টুম্বাড ২’ বিস্ফোরণ! নওয়াজের এন্ট্রিতে কাঁপছে হরর দুনিয়া

নিজের প্রতিক্রিয়ায় নওয়াজউদ্দিন জানান, ‘টুম্বাড’ তাঁর বরাবরের প্রিয় একটি ছবি। এর মৌলিক ভাবনা আর আবহমান গল্প বলার ধরন তাঁকে মুগ্ধ করেছিল। সোহম যখন সিক্যুয়েলের পরিকল্পনা তাঁর সামনে তুলে ধরেন, গল্পটি তাঁকে টানে। তাই এই যাত্রায় শামিল হওয়ার সিদ্ধান্ত। 

আট বছর পর ‘টুম্বাড ২’ বিস্ফোরণ! নওয়াজের এন্ট্রিতে কাঁপছে হরর দুনিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 March 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষার অবসান। ২০১৮-তে মুক্তির পর ধীরে ধীরে যে ছবিটি কাল্ট মর্যাদা পেয়েছিল, সেই ‘টুম্বাড’-এর সিক্যুয়েল অবশেষে বাস্তবের পথে। সোমবার অভিনেতা-প্রযোজক সোহম শাহ আনুষ্ঠানিক ঘোষণা করলেন—‘টুম্বাড ২’-এর কাস্টে যোগ দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার ঝড়।

প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। বক্স অফিসে সে সময় খুব বড় সাফল্য না পেলেও, সময়ের সঙ্গে দর্শকের ভালোবাসায় তা হয়ে ওঠে এক অনন্য কাল্ট ফিল্ম। এবার তার পরবর্তী অধ্যায় লিখছেন ও পরিচালনা করছেন আদেশ প্রসাদ। প্রযোজনায় রয়েছে সোহম শাহ ফিল্মস, সঙ্গে পেন স্টুডিওস—যার নেতৃত্বে ড. জয়ন্তীলাল গাদা।

নওয়াজউদ্দিনের যুক্ত হওয়ার খবরটি সামনে আসে ইনস্টাগ্রামে। টুম্বাড-থিমের ব্যাকড্রপে নওয়াজের সঙ্গে ছবি পোস্ট করে সোহম লেখেন, “আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ‘টুম্বাড ২’-এর অংশ হয়েছেন—এই ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। স্বাগত, নওয়াজ ভাই!”

নিজের প্রতিক্রিয়ায় নওয়াজউদ্দিন জানান, ‘টুম্বাড’ তাঁর বরাবরের প্রিয় একটি ছবি। এর মৌলিক ভাবনা আর আবহমান গল্প বলার ধরন তাঁকে মুগ্ধ করেছিল। সোহম যখন সিক্যুয়েলের পরিকল্পনা তাঁর সামনে তুলে ধরেন, গল্পটি তাঁকে টানে। তাই এই যাত্রায় শামিল হওয়ার সিদ্ধান্ত। তাঁর কথায়, এত বড় পরিসরের প্রকল্পে সোহম শাহ ও পেন স্টুডিওসের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর। তিনি যে চরিত্রে অভিনয় করবেন, তা বহুস্তরীয়—আর সেই চরিত্রের ভিতরে ঢুকে এই রহস্যময় জগৎকে অন্বেষণ করার জন্য তিনি উদ্‌গ্রীব।

সোহম শাহও কম উত্তেজিত নন। তাঁর মতে, নওয়াজের মতো অভিনেতাকে দলে পাওয়া তাঁদের জন্য বিশেষ আনন্দের। প্রতিটি চরিত্রে যে তীব্রতা ও বাস্তবতা নওয়াজ নিয়ে আসেন, তা অনন্য। সিক্যুয়েলের আবেগ ও মনস্তাত্ত্বিক পরিসর বিস্তৃত করতে তাঁর চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সোহম। নওয়াজের উপস্থিতিতে গল্পের গভীরতা ও প্রভাব এক অন্য মাত্রা পাবে—এমনটাই তাঁর বিশ্বাস।

পেন স্টুডিওসের কর্ণধার ড. জয়ন্তীলাল গাদার কথায়, ভালো কনটেন্ট তুলে ধরাই তাঁদের লক্ষ্য। ‘টুম্বাড ২’-এর মাধ্যমে দর্শকদের আরও বৃহৎ ও সমৃদ্ধ সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই ভাবনার সঙ্গেই নওয়াজউদ্দিনের নাম পুরোপুরি মানানসই। তাঁর দক্ষতা, বহুমুখিতা এবং শক্তিশালী উপস্থিতি ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মত প্রযোজকের।

২০১৮ সালের ‘টুম্বাড’ পরিচালনা করেছিলেন রাহি অনিল বারভে। ভারতীয় পুরাণ, হরর আর ফ্যান্টাসির মিশেলে গড়া ছবিটি লোভ, ভয় এবং মানবিক আকাঙ্ক্ষার অন্ধকার দিককে সামনে এনেছিল ‘হাস্তার’-এর রহস্যময় কাহিনির মাধ্যমে। প্রেক্ষাগৃহে প্রথম মুক্তির সময় ব্যবসা আশানুরূপ না হলেও, পরবর্তীতে দর্শকসমাজে তা বিশেষ স্থান দখল করে নেয়। এমনকি পুনরায় বড়পর্দায় ফিরেও আসে ছবিটি।

এবার সেই ভয়াল, ধোঁয়াটে জগতেই নতুন সংযোজন নওয়াজউদ্দিন। প্রশ্ন একটাই—‘টুম্বাড ২’ কি প্রথম ছবির কাল্ট উত্তরাধিকারকে ছাড়িয়ে যেতে পারবে, নাকি আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে দর্শকদের?


```