Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রফেশনাল মিটিং, আনপ্রফেশনাল হয়ে গেলে, খারাপ লাগে: তুহিনা

‘ছল কপট – দ্য ডিসেপশন’-এ তাঁর অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে তুহিনা বলেন, ‘এমন চরিত্র, খুব একটা পাই না, একটা টানাপড়েন আছে চরিত্রটার মধ্যে, ভাল লেগেছে অভিনয় করে।’

প্রফেশনাল মিটিং, আনপ্রফেশনাল হয়ে গেলে, খারাপ লাগে: তুহিনা

তুহিনা দাস

শেষ আপডেট: 18 June 2025 23:40

দ্য ওয়াল ব্যুরো: এক জমজমাট বিয়ের অনুষ্ঠান, আনন্দ-উল্লাসে ভরপুর পরিবেশ। বন্ধুদের জমায়েত। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রহস্যময় মৃত্যুতে। এমন এক এই নাটকীয় মোড় থেকেই শুরু ‘ছল কপট – দ্য ডিসেপশন’ নামের একটি নতুন ক্রাইম থ্রিলার সিরিজের গল্প।

গল্পটি আবর্তিত হয়েছে একটি ঘনিষ্ঠ ও ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের প্রেক্ষাপটে, যেখানে একটি অপ্রত্যাশিত মৃত্যু ঘটেই পাল্টে যায় সবকিছু। শুরু হয় এক উত্তেজনাপূর্ণ তদন্ত। ইন্সপেক্টর দেবিকা চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া পিলগাঁওকার, যিনি এক তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন পুলিশ অফিসার। তাঁর অতীত লুকিয়ে রেখেছে বেশ কিছু জটিলতা, যা ধীরে ধীরে সামনে আসতে থাকে।

তদন্ত যত গভীরে যায়, ততই উন্মোচিত হতে থাকে বন্ধুত্ব, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার নানা রূপ। এই সিরিজে রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী তুহিনা দাসও, যিনি গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন। সিরিজে তাঁর নাম ইরা। আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান হয় ইরার। তারপর? তারপরের ঘটনা বললেন তুহিনা নিজেই, ‘ইরা বিবাহিত। কিন্তু স্বামীর ব্যবসার অবস্থাও ভাল নয়, সে এই পরিস্থতি সামলাতে পারছে না। এ মতো অবস্থায় এই অনুষ্ঠান, এবং পুরনো বন্ধুদের সঙ্গে তার ইক্যুয়েশন এবং এই মৃত্যুঘটনার পরে ইরাও এখন সন্দেহভাজনদের আওতায় পড়ে যায়।’

‘ছল কপট – দ্য ডিসেপশন’-এ তাঁর অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে তুহিনা বলেন, ‘এমন চরিত্র, খুব একটা পাই না, একটা টানাপড়েন আছে চরিত্রটার মধ্যে, ভাল লেগেছে অভিনয় করে।’

প্রশ্ন ছিল এই সিরিজের মতো ব্যক্তিগত জীবনে, কখনও আনন্দের মুহুর্ত বদলে গিয়েছে এমন ভয়াবহতায়? এক গাল হেসে বললেন, ‘ভয়াবহতা কি না জানি না, এমন অনেকবার হয়েছে, শত ব্যস্ততার মধ্যে সময় বের করে একটা প্রফেশনাল মিটিংয়ে গিয়েছি, দেখি হঠাৎ করে সেখানে আড্ডা শুরু হয়ে গিয়েছে! এমন ঘটনায় একাধিকবার পড়েছি। খুব খারাপ লাগে।’ 

কাজসূত্রে তুহিনা বহুদিন মুম্বইতেই একেবারে শিফটেড। প্রায় ২ বছর। তবে এর মধ্যেই বেশ সেটেলড। কনফিডেন্টও বটে, বললে, ‘বাংলা আমার বুকের বাঁদিকে থাকে, আমি কখনওই টাটা গুডবাই বলে এখানে আসিনি, ভাল কাজ পেলে বারবার ফিরে ফিরে যাব,’ এই দু’বছরে বেশ কিছু উপলবদ্ধিও হয়েছে তুহিনার।

অভিনেত্রী বললেন, ‘ভাষাগত কিছু সমস্যা আমার রয়েছে, যেহেতু বাংলা আমার মাতৃভাষা, হিন্দিতে ইম্প্রোভাইজ করতে খানিক চাপ হয়, সেটা শিখছি ধীরে-সু্স্থে। আরেকটা বিষয় দেখেছি, এবং তা শেখার মতোও, অভিনেতারা যেভাবে একটা চরিত্র নিয়ে খাটেন, প্রিপেয়ার করেন, তা দেখা স্তম্ভিত হতে হয়।’

প্রসঙ্গত, ‘ছল কপট – দ্য ডিসেপশন’, স্ট্রিম হচ্ছে ZEE5-এ ৬ জুন, ২০২৫ থেকে। অজয় ভুয়ন পরিচালিত এবং জাগারনট প্রোডাকশনস প্রযোজিত এই থ্রিলার সিরিজে রয়েছেন শ্রিয়া পিলগাঁওকার ছাড়াও রাগিনী দ্বিবেদী, কাম্যা অহলাওয়াত, ইয়াহ্ভে শর্মা, প্রণয় পচৌরি, স্মরণ সাহু এবং অনুজ সচদেবার মতো অভিনেতারা।


```