Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২০২৪ সালে ট্রেন্ড করল কোন কোন বাংলা সিরিয়াল? হাড্ডাহাড্ডি রেসে দৌড়েছে জ্যাস-কথা-ফুলকিরা

২০২৪ সালে কোন কোন বাংলা সিরিয়াল (Bengali Serial) সঙ্গী হল বাঙালি দর্শকদের, কোন কোন চরিত্র ড্রয়িংরুম মাতিয়ে রাখল ঘরে ঘরে, ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে, তা একবার দেখে নেওয়া যাক।

২০২৪ সালে ট্রেন্ড করল কোন কোন বাংলা সিরিয়াল? হাড্ডাহাড্ডি রেসে দৌড়েছে জ্যাস-কথা-ফুলকিরা

বাংলা সিরিয়াল।

শেষ আপডেট: 20 December 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সাল শেষ হয়ে এল (Look Back 2024)। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন ফিরে দেখার পালা পুরনো বছরটাকে। খবর হোক বা বিনোদন, খেলা হোক বা রাজনীতি—সমস্ত ক্ষেত্রেই চাওয়া-পাওয়ার হিসেব কতটা মিলল, কতটাই বা মিলল না, কোন আলো জ্বলে উঠল, কোন আঁধারই বা আরেকটু গাঢ় হল, সেটাই মেপে নেওয়ার পালা এক ঝলকে। 

বিনোদনের পাতায় চোখ রাখলে যেমন সিনেমা, থিয়েটার, সিরিজ গুচ্ছ গুচ্ছ ভেসে ওঠে, তেমনই এখনকার বিনোদন অসম্পূর্ণ থেকে যায়, সিরিয়াল ছাড়া। ২০২৪ সালে কোন কোন বাংলা সিরিয়াল (Bengali Serial) সঙ্গী হল বাঙালি দর্শকদের, কোন কোন চরিত্র ড্রয়িংরুম মাতিয়ে রাখল ঘরে ঘরে, ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে, তা একবার দেখে নেওয়া যাক।

জগদ্ধাত্রী

গুগল সার্চের ট্রেন্ড বলছে, বাংলা সিরিয়ালের রাজত্বে সম্রাজ্ঞীর আসনে বসে দাপট দেখিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে নিয়ে বেড়ে ওঠে গল্প। তারা পরস্পরের বন্ধু এবং গোপনে চালায় অপরাধ চক্র। সিরিয়ালের পরতে পরতে ক্রাইম থ্রিলারের গন্ধ পান দর্শকরা। সেই টানই বোধহয় পর্দায় জগদ্ধাত্রীকে এগিয়ে রেখেছে। জগদ্ধাত্রী সান্যাল মুখার্জী বা জ্যাস সান্যাল চরিত্রে অঙ্কিতা মল্লিক, জ্যাসের বর স্বয়ম্ভু মুখার্জীর চরিত্রে সৌম্যদীপ মুখার্জী—দুজনেই মুগ্ধ করেছেন দর্শকদের। এই সিরিয়ালের টিআরপি খানিকটা ওঠাপড়া করলেও সারাবছরের নিরিখে, সেরার মুকুট তারই মাথায়। 

Pareenita to start in November, may replace Jagaddhatri: Reports

কথা

স্টার জলসার কথা সিরিয়ালের শুরুটা হয়েছিল দুষ্টুমি খুনসুটির গল্প দিয়ে। দেখতে দেখতে তা বদলে গেছে মিষ্টি প্রেমে। আর সেই বদলই বোধহয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের তালিকায় তুলে ধরেছে তাকে। গুগল ট্রেন্ডের নিরিখে, কথা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। টিআরপি লিস্টের দিক থেকেও অন্যতম সেরা এই সিরিয়াল। দেখতে দেখতে এক বছর পূর্ণ করে ফেলেছে কথা। তার উপর এই বছর শেষে ধারাবাহিক জুড়ে চলছে টানটান উত্তেজনা। কথার ভালবাসাকে এভি প্রত্যাখ্যান করলেও পিকনিকে যাওয়ার পথে বিপদ ঘটিয়ে বসলে, তাকে বাঁচানোর জন্য জান লড়িয়ে দেয় সেই কথাই। এবার কি তবে এভি কথার ভালবাসার মূল্য দেবে?

ফুলকি

২০২৪ সালের বাংলা সিরিয়ালের রাজত্বে তৃতীয় স্থানে থাকা ফুলকি সিরিয়াল আদ্যন্ত এক প্রেমের গল্প। জি বাংলার এই সিরিয়ালের নায়িকা ফুলকি একজন বুদ্ধিমতী মেয়ে। সিরিয়ালের নায়ক রোহিত একজন প্রাক্তন বক্সার, যিনি তাঁর অতীতের অসম্মানের ট্রমা এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী হওয়ার বোঝা নিয়ে লড়াই করছেন নিজের জীবনে। এসবের মাঝে কোনখাতে বইবে ফুলকি-রোহিতের সম্পর্ক, কোন খাতেই বা এগোবে ডেলি সোপের দৈনিক যাত্রা, সে নিয়ে দর্শকদের উৎসাহ সবসময়ই তুঙ্গে।

Phulki TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

নিম ফুলের মধু

চার সদস্যের ছোট পরিবারে বেড়ে ওঠার পরে বড়সড় এক যৌথ পরিবারের সদস্য সৃজনের সঙ্গে বিয়ে হয় পর্ণার। সেখানে তার শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার এক লড়াই দিয়েই শুরু হয় নিমফুলের মধু। পর্ণার পাশে দাঁড়ায় সে বাড়ির ঠাম্মি। বোঝায়, বিয়ের পরে প্রথম বছরটা যেন নিম ফুলের মধু। তেতোটুকু পার করলেই পাওয়া যাবে মিঠের হদিস। পর্ণা কীভাবে পাবে সেই মিঠের হদিস, তাই নিয়েই এগোয় গল্প। সম্প্রতি একধাক্কায় ২০ বছর এগিয়েও গিয়েছে গল্পের মোড়। যেখানে স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে গেছে সৃজন। পর্ণাও তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে। এসবের মধ্যে গুন্ডাদলে খোঁজ পাওয়া যায় সৃজনের। এর পরে কী হবে, তা জানতে দর্শকদের আগ্রহ বেশ ভালই। তাই তো ২০২৪ সালের গুগল ট্রেন্ডের চার নম্বরে জায়গা পেয়েছে এই সিরিয়াল।

নিম ফুলের মধু' NeemPhoolerModhu Zee5

আকাশ কুসুম 

ডালি অর্থাৎ কথা চক্রবর্তীর মা মুখার্জী ম্যানসনের পরিচারিকা। বিনা দোষে চক্রান্তের শিকার হয়ে তাঁকে জেলে যেতে হয়। মেয়ে ডালি ম্যানসনেই বড় হয়। সে বাড়ির প্রতি তার এমনই টান, যে মুখার্জী ম্যানসনকে সব রকমের বিপদ থেকে রক্ষা করতে মরিয়া সে। মুখার্জীরাই যেন তার পরিবার। এসবের মাঝে মুখার্জীদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেব বর্মণের আবির্ভাব হয় গল্পে৷ মুখার্জী পরিবারকে রাস্তায় বসাতে উঠেপড়ে লেগেছে সে। ডালিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তাই নিজের পরিবারকে বাঁচাতে সেও শেষ দেখে ছাড়বে। এদিকে মুখার্জী বাড়ির কর্তা শেখর মুখার্জীর স্নেহের পাত্রী সেই ডালিকে আবার বিয়ে করতে চায় রক্তিম। উদ্দেশ্য তার মোটেও সৎ নয়। সে বিয়ের পরে কোন দিকে ঘুরবে সান বাংলার এই সিরিয়ালের মোড়, তা জানতে দর্শকদের আগ্রহই এই সিরিয়ালকে পাঁচ নম্বরে পৌঁছে দিয়েছে। 

মিঠি ঝোরা 

রায়পূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী তিন বোন। তারা একে অপরকে খুব ভালবাসে। তাদের এক বড় ভাই বিক্রম শারীরিক প্রতিবন্ধী। ভালবাসায় মোড়া এ পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তাদের বাবা। বাড়ির বড় মেয়ে রায়পূর্ণা শৌর্যকে ভালবাসে, তারা বিয়ে করবে বলেও সব ঠিক হয়। কিন্তু তাদের বিয়ের সেই দিনই বাবা মারা যায়। এই পরিস্থিতিতে, বোন নীলাঞ্জনার সঙ্গে শৌর্যর বিয়ে দেয় রায়পূর্ণা। উদ্দেশ্য, পরিবারের দায়িত্ব নিতে হবে রায়পূর্ণাকে। এই পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়ায় সেই রায়পূর্ণাই। সমস্যা কি শেষমেশ মিটবে সেই ভালবাসার পরিবারে? তা দেখার জন্যই দর্শকরা অপেক্ষা করছেন উৎসাহ ভরে। তাঁদের উৎসাহেই জি বাংলার এই সিরিয়াল রয়েছে, ২০২৪ সালের ট্রেন্ডিং সিরিয়ালের ৬ নম্বরে।

Bengali Serial: স্লট বদলেও TRP নেই! চলতি মাসেই শেষ হচ্ছে 'মিঠিঝোরা'? সামনে  এল বিরাট আপডেট!


```