Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'হাওয়ায় খেলছে গাছের পাতা!' জাকিরের সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্টে উপচে পড়ছে শিশুর মতো বিস্ময়

পাতাগুলোর রাস্তায় খেলে বাড়ানো, নতুন পাতাদের সঙ্গে ভাব জমানো। সবটা মনে ধরেছিল তাঁর।

'হাওয়ায় খেলছে গাছের পাতা!' জাকিরের সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্টে উপচে পড়ছে শিশুর মতো বিস্ময়

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

শেষ আপডেট: 16 December 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সানফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ জাকির হুসেন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। শেষবার অক্টোবর মাসে একটি পোস্ট শেয়ার করেছিলেন। প্রকৃতির খেলা যে বড়ই আশ্চর্যের, তা তিনি অনুভব করেছিলেন, সেই অনুভূতি প্রকাশ পেয়েছিল শেষ পোস্টে। 

হেমন্তকালে গাছেরা কীভাবে রং পাল্টায়, কীভাবে নতুন পাতা গজায় আবার ঝরে যায়, কীভাবে হালকা হাওয়ায় গাছ দুলে দুলে জানান দেয় তারও প্রাণ আছে। সে সবই উঠে এসেছিল উস্তাদের ভাবনায়। 

View this post on Instagram

A post shared by Zakir Hussain (@zakirhq9)

তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে একটি ফাঁকা রাস্তা আর সারি দিয়ে বেশ কিছু গাছ দাঁড়িয়ে তার পাশে। কোনওটায় হলুদ পাতা, কোনওটায় সোনালি তো কোনওটায় সবুজ। এই নতুন পুরনোর মিশেল অপূর্ব। শিল্পীর চোখে এটি অনবদ্য। তিনি নিজে বিস্মিত হয়ে গোটা বিষয়টি দেখছিলেন, পাতাগুলোর রাস্তায় খেলে বাড়ানো, নতুন পাতাদের সঙ্গে ভাব জমানো। সবটা মনে ধরেছিল তাঁর।

পাতাদের সঙ্গে মাঠে নেমে ভাব জমাতে চাইছিলেন তিনিও। সেকথা ভিডিওতেই বলছিলেন। জানাচ্ছিলেন, ওই রাস্তা ধরেই হাঁটবেন তিনি।

এই পোস্টের কিছুদিন আগে কৌশিকী চক্রবর্তী এবং আরও কয়েকজন শিল্পীর সঙ্গে পোস্ট শেয়ার করেন তিনি। মেয়ে গাড়ি কিনেছেন, যা দেখে আপ্লুত হয়ে দূর থেকে ছবি তুলে টুক করে শেয়ার করেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। 

তবে সেসবই শেষ, ওই অ্যাকাউন্ট থেকে আর কোনওদিনই কোনও পোস্ট আসবে না। এগুলোই থেকে যাবে স্মৃতি হিসেবে।


```