Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রূপান্তরকামী অন্বেষার গানে চোখের জলে ভাসল সুপার সিঙ্গারের মঞ্চ, ফিকে হয়ে গেল সব অপমান

দ্য ওয়াল ব্যুরো: সমাজটা নাকি আগের চেয়ে অনেক পালটে গেছে এমন কথা প্রায়ই শোনা যায় সকলের মুখে। রূপান্তরকামীদের পরিস্থিতিও ধীরে ধীরে পাল্টাচ্ছে, এমন দাবিও ওঠে আজকাল বিভিন্ন মহল থেকেই। তবু আজও গান গাইতে মঞ্চে উঠলে অন্বেষাদের (Anwesha Mondal) জোট

রূপান্তরকামী অন্বেষার গানে চোখের জলে ভাসল সুপার সিঙ্গারের মঞ্চ, ফিকে হয়ে গেল সব অপমান

শেষ আপডেট: 26 March 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: সমাজটা নাকি আগের চেয়ে অনেক পালটে গেছে এমন কথা প্রায়ই শোনা যায় সকলের মুখে। রূপান্তরকামীদের পরিস্থিতিও ধীরে ধীরে পাল্টাচ্ছে, এমন দাবিও ওঠে আজকাল বিভিন্ন মহল থেকেই। তবু আজও গান গাইতে মঞ্চে উঠলে অন্বেষাদের (Anwesha Mondal) জোটে অপমান। নিজেকে প্রমাণ করতে মুখ দেখাতে হয় জনপ্রিয় রিয়েলিটি শো-এর (reality show) মঞ্চে।

অন্বেষা বলতে এতক্ষণে স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪ এর দর্শকরা বুঝেই গেছেন যে এই সিজনের প্রতিযোগী অন্বেষা মণ্ডলের কথাই বলা হচ্ছে। তবে আর পাঁচজনের মতো নামের আগে শুধু গায়িকা তকমা বসে না অন্বেষার। রূপান্তরকামী (trans woman) গায়িকা হিসেবেই তাঁকে চেনাতে হয় নিজেকে।

অথচ, লিঙ্গ নির্বিশেষে শুধু প্রতিভার ভিত্তিতেই পরিচিতি পাওয়ার কথা ছিল তাঁর। সুপার সিঙ্গারের মঞ্চে তাঁর গাওয়া লোকগীতি 'আমার হাত বান্ধিবি পা বান্ধিবি' শুনে চোখের জল ধরে রাখতে পারেননি রূপম ইসলাম থেকে শুরু করে মোনালি ঠাকুরের মতো বিচারকরা। নিন্দুকেরা বলবেন, সবটাই দর্শককে আকর্ষণের জন্য চমক।

বাস্তব বলছে এই চমকটুকু না থাকলে, পুরুলিয়ার অখ্যাত গ্রামের মঞ্চ থেকে শুধুমাত্র পুরুষ নারীর পরিচিত বাইনারিতে হার মেনে মঞ্চ থেকে নেমে আসতে হত অন্বেষাকে। সুর হেরে যেত লিঙ্গ পরিচিতির কাছে।

এখানেই নিজের সবচেয়ে বড় জয় অন্বেষার। প্রতি সপ্তাহে শনি রবি তাঁর গান শোনার জন্য মুখিয়ে থাকেন দর্শক। গলা ছেড়ে গেয়ে ওঠার সময়ে পিছনে পড়ে থাকে যাবতীয় টিকাটিপ্পনি, সমাজের বেঁধে দেওয়া ছেলে মেয়ের পরিচয়, আরও হাজারো কাঁটা। জেগে থাকে শুধু আবহ, মাইক্রোফোন, আলো আর অন্বেষার গলার সুর।

স্মৃতি ইরানির প্রথম রোজগার বাসন মেজে! কোথায়, কেমন দিন কাটিয়েছিলেন তিনি, জানালেন নিজেই


```