Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চোখের বালি'র দু-দশক পর টোটা-রাইমা জুটি হয়ে ফিরছে পর্দায়, জানেন পরিচালক কে?

শুভদীপ বন্দ্যোপাধ্যায় একমাত্র ঋতুপর্ণ ঘোষের ছবিতেই তাঁরা দুজন কাজ করেছিলেন একসঙ্গে। ঋতুপর্ণ শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'র কাজ। অনেক খুঁজে অনেক কাস্টিং পাল্টে শেষমেষ খুঁজে পেলেন তাঁর বিহারী আর আশালতা-কে (Tota Roychowhury R

'চোখের বালি'র দু-দশক পর টোটা-রাইমা জুটি হয়ে ফিরছে পর্দায়, জানেন পরিচালক কে?

শেষ আপডেট: 9 September 2023 14:50

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

একমাত্র ঋতুপর্ণ ঘোষের ছবিতেই তাঁরা দুজন কাজ করেছিলেন একসঙ্গে। ঋতুপর্ণ শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'র কাজ। অনেক খুঁজে অনেক কাস্টিং পাল্টে শেষমেষ খুঁজে পেলেন তাঁর বিহারী আর আশালতা-কে (Tota Roychowhury Raima Sen)। রাইমা সেনের প্রথম বড় ব্রেক, প্রথম বড় ভাবে পরিচিতি। অন্যদিকে কমার্শিয়াল ফিল্মে নেগেটিভ রোল আর সিরিয়াল করে ক্লান্ত টোটা রায়চৌধুরীকে বিহারী রূপে নবজন্ম দিলেন ঋতুপর্ণ। 'চোখের বালি' রাইমা এবং টোটাকে এনে দিয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। বিদেশের মাটিতেও প্রশংসিত হয়েছিল ছবি ও চরিত্রদের অভিনয়। 'চোখের বালি'র বেশ কিছু বছর পর ঋতুপর্ণই শেষবারের মতো আবার রাইমা ও টোটাকে একই ছবিতে কাস্টিং করেছিলেন। এটি ছিল বাংলা ছবি 'সানগ্লাস'। কঙ্কনা সেনশর্মা ও জয়া বচ্চন ও ছিলেন মুখ্য চরিত্রে। কিন্তু ঋতুপর্ণর 'সানগ্লাস' কখনও মুক্তির আলো দেখেনি। এই ছবি সেভাবে চর্চাতেও আসেনি। অথচ একটা পিরিয়ড ছবির পর কমেডি মোড়কে ভালই অভিনয় করেছিলেন টোটা ও রাইমা ঋতুপর্ণর হাত ধরে। এই ছবির খবর আর কেউ রাখেনি।

২০ বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন টোটা রায়চৌধুরী ও রাইমা সেন। (Tota Roychowhury Raima Sen is back on screen)

এবার তাঁরা জুটি বেঁধে পর্দায় ফিরছেন। আসছে নতুন ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন  প্রতীম ডি গুপ্ত। স্টুডিয়পাড়ার অন্দরে এই ছবি নিয়ে ফিসফাস শোনা যাচ্ছে এই মুহূর্তে। যদিও এখনও পর্যন্ত নির্মাতা বা অভিনেতাদের কেউই বিষয়টি নিশ্চিত করেননি। তবে খবর অনুযায়ী, এই ছবিতে টোটা-রাইমা ছাড়াও দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে। এছাড়াও অভিনয় করতে পারেন অঙ্গনা রায়। ইতিমধ্যেই ছবির লুক সেট হয়ে গেলেও, শ্যুটিং শুরু হবে ক'দিন পর। প্রতীম ডি গুপ্ত আগে 'সাহেব বিবি গোলাম', 'আহারে মন', 'মাছের ঝোল' প্রভৃতি ছবি করেছেন।

এই মুহূর্তে চন্দ্রাশিস রায় পরিচালিত, মিমি চক্রবর্তীর সঙ্গে নতুন সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত টোটা। এই সিরিজটির কাজ শেষ হলে তবেই নতুন ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। সম্প্রতি করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে কত্থক নেচে নজর কেড়েছেন টোটা রায়চৌধুরী। টোটার নাম উঠে এসেছে শিরোনামে।

অন্যদিকে রাইমাও বসে নেই। কাজ করে ফেলেছেন ভারতের প্রথম বায়োসায়েন্স হিন্দি ছবিতে। ছবির নাম 'ভ্যাক্সিন ওয়্যার'। নানা পাটেকর,পল্লবী যোশী,অনুপম খেরের সঙ্গে কাজ করেছেন রাইমা। সঙ্গে নিজের অভিনয়ের আরও ঘষামাজা করতে রাইমা ক্লাস করেছেন সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং অ্যাকাডেমিতে। সমবয়সি আরও এক অভিনেত্রীর কাছে অভিনয় চর্চা করছেন রাইমা। যার জন্য মুক্তমন লাগে, সেটা আছে সুচিত্রা সেনের নাতনির। এখন শুধু আশালতা আর বিহারীর নতুন রূপে পর্দায় ফেরার অপেক্ষা।

বেরোল’ বাঘা যতীন’-এর টিজার, স্বাধীনতার স্বপ্ন হয়ে পুজোয় ফিরছেন দেব


```