Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোটা-শান্তনুর ধামাকাদার যুগলবন্দি, প্রকাশ্যে প্রতিমের 'চালচিত্র' ছবির গান

প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি. গুপ্ত বহুল প্রত্যাশিত ছবি 'চালচিত্র'-র বিশেষ প্রচারমূলক গান 'জানি না মানে'।এই প্রথমবার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই-এর শান্তনু মহেশ্বরীকে নাচের যুগলবন্দিতে দেখা যাবে।

টোটা-শান্তনুর ধামাকাদার যুগলবন্দি, প্রকাশ্যে প্রতিমের 'চালচিত্র' ছবির গান

শান্তনু এবং টোটা

শেষ আপডেট: 6 December 2024 09:53

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার পালা শেষ! প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি. গুপ্ত বহুল প্রত্যাশিত ছবি 'চালচিত্র'-র বিশেষ প্রচারমূলক গান 'জানি না মানে'।এই প্রথমবার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই-এর শান্তনু মহেশ্বরীকে নাচের যুগলবন্দিতে দেখা যাবে।

দেবজ্যোতি মিশ্রের সুরে , ঋতম সেন ও পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখায় গানটি গেয়েছেন উষা উত্থুপ। এই গানের ভিডিওয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। টোটা এবং শান্তনু ছাড়াও, 'চালচিত্র' ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বোস।

বাংলা সিনেমাতে আইটেম সং-এর উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানান, 'এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরোনো গানের নকল, না হলে বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখা যাচ্ছে। তখন আমাদের ছবির গান 'জানি না মানে' একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। উষা উথুপ, আমাদের সবার প্রিয় উষাদির গান আর শান্তনু টোটার নাচ দর্শকদের খুবই পছন্দ হবে বলে আমার বিশ্বাস।'

ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানান,  'আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা ওর ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল। শান্তনুর কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এইবার দর্শকরা জানাবেন তাঁদের কেমন লাগল আমাদের ছবির গান।' চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৪।


```