Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বাঙালি চরিত্রে আলিয়া, 'চট্টোপাধ্যায়' পরিবারের দুই অভিভাবক টোটা ও চূর্ণী!

দ্য ওয়াল ব্যুরো: প্রায় সাত বছর পর বড়পর্দায় আসছে পরিচালক করণ জোহরের (Karan Johar) ছবি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (RARKPK)-তে মূল চরিত্রে রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবান

ফের বাঙালি চরিত্রে আলিয়া, 'চট্টোপাধ্যায়' পরিবারের দুই অভিভাবক টোটা ও চূর্ণী!

শেষ আপডেট: 25 May 2023 14:18

দ্য ওয়াল ব্যুরো: প্রায় সাত বছর পর বড়পর্দায় আসছে পরিচালক করণ জোহরের (Karan Johar) ছবি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (RARKPK)-তে মূল চরিত্রে রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো অভিনেতা-অভিনেত্রীরা। রয়েছেন এই বাংলার দুই নামী শিল্পীও। তাঁরা হলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ওঁরা যে করণের ছবিতে অভিনয় করছেন, তা আগেই জানা গিয়েছিল। তবে নিজেদের চরিত্র নিয়ে এতদিন কেউই সর্বসমক্ষে মুখ খোলেননি। অবশেষে বৃহস্পতিবার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর অবশেষে ছবিটি নিয়ে দু-চার কথা বললেন দুই বঙ্গ তারকা।

Karan Johar, RARKPK

বৃহস্পতিবার ছবির প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশন'-এর তরফে দু'টি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হিরো এবং হিরোইনের পরিবারের পরিচয় জানানো হয়েছে দর্শকদের। হিরো অর্থাৎ রণবীর সিংয়ের চরিত্রের পরিবারের পদবী রনধওয়া। জাতিতে তাঁরা শিখ। অন্যদিকে আলিয়ার চরিত্রটির পরিবারের পদবী চট্টোপাধ্যায়। অর্থাৎ, বাঙালি। এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি।

https://youtu.be/aozqmdy3EaU

আর এই বাঙালি পরিবারের ছবিতেই দেখা মিলেছে টোটা এবং চূর্ণীর। ছবির মধ্যমণি আলিয়ার দু'পাশে দেখা গিয়েছে তাঁদের। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন টোটা ও চূর্ণী। খুব সম্ভবত, আলিয়ার বাবা-মায়ের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী। দু'জনকেই দেখা গিয়েছে বাঙালি সাজে। টোটার পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা ও ঘিয়ে রঙের শাল। অন্যদিকে চূর্ণী পরেছিলেন ফুল ছাপ হলুদ রঙের জামদানি শাড়ি। একেবারে বাঙালি সাজেই তাঁদের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।

কী বললেন দুই বঙ্গ তারকা (Tota Roy Chowdhury and Churni Ganguly in Karan Johar's RARKPK)?

এদিন টোটা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, "স্বপ্নেও ভাবিনি যে করণ জোহরের ছবিতে কাজ করার সুযোগ পাবো। তাও আবার ধর্মেন্দ্রজি, জয়াজি ও শাবানাজির মত কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। এবং একালের দুই সুপারস্টার আলিয়া ও রণবীরের পাশে। ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের ভালবাসায় স্বপ্নপূরণ হল। ২৮ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। একটি অনুরোধ, সম্ভব হলে প্রেক্ষাগৃহে দেখবেন। ধন্যবাদ।"

অন্যদিকে চূর্ণীও ছবিটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, "পর্দায় এই দুই পরিবারের সঙ্গে প্রেম আরও নাটকীয় হয়ে উঠবে। রনধওয়া এবং চট্টোপাধ্যায়- দুই পরিবারের সঙ্গে আপনারা পরিচয় সেরে ফেলুন।" তবে এই ছবিতে দুই বাঙালি শিল্পী স্বামী-স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছেন কিনা, তা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন টোটা ও চূর্ণী।

মুক্তি পেল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র প্রথম পোস্টার, কেমন হল আলিয়ার লুক


```