Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাবা-সন্তানের সম্পর্ক নিয়ে এই ৭ ছবি দেখুন ফাদার্স ডে-তে

দ্য ওয়াল ব্যুরো: বাবা মানেই যেমন স্নেহের পরশ, তেমনই প্রয়োজনে শাসন। বাবা সন্তানের সম্পর্কে যেন অন্যান্য অনেক সম্পর্কের চেয়ে অনেক বেশি স্তর থাকে। রাগী বাবা থেকে মজাদার বাবা, বলিউডের একাধিক ছবিতে বারবার উঠে এসেছে বাবার সঙ্গে সন্তানের নানারকম

বাবা-সন্তানের সম্পর্ক নিয়ে এই ৭ ছবি দেখুন ফাদার্স ডে-তে

শেষ আপডেট: 17 June 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো: বাবা মানেই যেমন স্নেহের পরশ, তেমনই প্রয়োজনে শাসন। বাবা সন্তানের সম্পর্কে যেন অন্যান্য অনেক সম্পর্কের চেয়ে অনেক বেশি স্তর থাকে। রাগী বাবা থেকে মজাদার বাবা, বলিউডের একাধিক ছবিতে বারবার উঠে এসেছে বাবার সঙ্গে সন্তানের নানারকম রসায়ন।

ফাদার্স ডে-তে বাবার সঙ্গে বসে আরও একবার দেখে নেওয়া যেতেই পারে এই ৭ ছবি।

পিকু

Deepika Padukone Was Paid More Than Me For Piku, Reveals Amitabh Bachchan

বাবা সন্তানের সম্পর্ক নিয়ে বলিউডে যে কটি ছবি বানানো হয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারিতে থাকবে পিকু ছবিটি। বয়স্ক বাবাকে যত্ন করে কীভাবে হাজার খিটিমিটি স্বত্ত্বেও সমস্তরকম আবদার মেটায় একমাত্র মেয়ে, সেই ছবি দেখলে আবেগপ্রবণ হয়ে পড়া অস্বাভাবিক নয়। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনের বাবা মেয়ে চরিত্রে অনবদ্য অভিনয় মন ছুঁয়েছিল অনেকেরই। আরও একবার ফাদার্স ডে-তে দেখা যেতেই পারে এই ছবিটি।

কাপুর অ্যান্ড সন্স

One Hundred Years Of Kapoor And Sons

এক ভাঙাচোরা পরিবার কীভাবে একজন মৃত্যুপথযাত্রী বাবার আবদার মেটাতে এল একই ছাদের তলায় সেই গল্পই বলা হয়েছে কাপুর অ্যান্ড সন্স ছবিতে। বৃদ্ধ বাবার চরিত্রে এই ছবিতে ঋষি কাপুরের অভিনয় ভোলা যাবে না অনেক দিন। ফাদার্স ডে-তে মন ভাল করা এই ছবি তালিকায় রাখা যেতেই পারে।

কুছ কুছ হোতা হ্যায়

Remember SRK's daughter Anjali aka Sana Saeed of 'Kuch Kuch Hota Hai'? This  is how she looks now

রাহুল টিনা অঞ্জলির সেই সাড়া জাগানো ছবি কুছ কুছ হোতা হ্যায়-কে অনেকেই নিখাদ প্রেমের ছবি বলেন। তবে, সেই ছবিতে শাহরুখ আর তাঁর ছোট্ট মেয়ের সম্পর্ক এই ছবির এক অন্যতম সম্পদ। মেয়ের টানে এসেই ফের নিজের হারানো প্রেম খুঁজে পান শাহরুখ। ফলে, ভ্যালেন্টাইন্স ডে থেকে ফাদার্স ডে আজও টেলিভিশনে হিট কুছ কুছ হোতা হ্যায়।

কাভি খুশি কাভি গম

तो इसलिए इस एक्टर से अमिताभ-शाहरुख को होती थी जलन, शूटिंग सेट पर बना ली थी  दूरियां, बात तक नहीं करते थे | kareena kapoor hrithik roshan film kabhi  khushi kabhie gham

বলিউডে বাবার চরিত্র নিয়ে যতবার আলোচনা হবে ততবার উঠে আসবে কাভি খুশি কাভি গম ছবির কথা। সন্তানের মঙ্গল চাইতে গিয়ে নিজের জেদকে প্রাধান্য দেওয়া এক কঠোর বাবার চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় চলচ্চিত্রপ্রেমীরা ভুলবেন না কখনওই।

দঙ্গল

Dangal Movie Photos - Hindi Movie Photos | nowrunning

'হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে…' কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের জীবন অবলম্বনে তৈরি 'দঙ্গল' ছবিতে এক কড়া বাবার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা আমির খানকে। নিজের বয়সের তুলনায় অনেক বেশি বয়সের চরিত্রে অভিনয় করে একেবারে নিখুঁত ফুটিয়ে তুলেছিলেন আমির।

তারে জমিন পর

The Film Sufi: “Taare Zameen Par” - Aamir Khan (2007)

আমির খানের কেরিয়ারে সাড়া জাগানো ছবিগুলির মধ্যে অন্যতম তারে জমিন পর। তবে এই ছবি ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে হলেও তাতে কেন্দ্রীয় চরিত্র ঈশানের বাবার ভূমিকা কিছু কম নয়। বিপিন শর্মা এই চরিত্রে একেবারে যথাযথ অভিনয় করেছিলেন।
পা

10 years of Paa: Abhishek Bachchan thanks dad Amitabh Bachchan 'for having  faith in his son to play his father' | Bollywood - Hindustan Times


বাবা ছেলের ভূমিকা সম্পূর্ণ উল্টে গিয়েছিল অমিতাভ-অভিষেক অভিনীত পা ছবিতে। একটি প্রোজেরিয়া রোগে আক্রান্ত ১৩ বছরের কিশোরের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। মৃত্যু পথযাত্রী অরো ওরফে অমিতাভ বচ্চনের সঙ্গে ছেলে অভিষেকের বাবার ভূমিকায় এক অন্যরকম রসায়ন মন ছুঁয়ে গিয়েছিল সকলেরই।

রামের ছবি ব্যানের মুখে! মানুষ চাইলেই নিষিদ্ধ হবে ‘আদিপুরুষ’: ভূপেশ বাঘেল


```