
শেষ আপডেট: 2 June 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: আবার শুরু হয়েছে দাবদাহ। প্রবল গ্রীষ্মে মন মেজাজ নিয়ন্ত্রণে রাখাটাই দুষ্কর। এর মধ্যে অবসরে এই জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পাওয়ার জন্য চোখ রাখতে পারেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মে যেখানে গরমের সমস্ত অস্বস্তি ভোলাতে গোটা জুন মাস জুড়ে আসতে দারুণ উপভোগ্য ১০টি ছবি ও সিরিজ। শাহিদ কাপুরের 'ব্লাডি ড্যাডি' থেকে নাইট ম্যানেজার সিজন ২, তালিকায় রয়েছে এমন অনেক নাম, যে ছবি বা সিরিজগুলি দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই।
জুন মাসের মাস্ট-ওয়াচের তালিকায় রয়েছে এই ১০ ছবি এবং সিরিজ
অসুর ২

মুক্তির পর রীতিমতো সাড়া জাগিয়েছিল আরশাদ ওয়ারসি এবং বরুণ সোবতি অভিনীত অসুর। ২০২০ সালে এই সিরিজের প্রথম সিজন আসার পর দর্শকরা একপ্রকার অধৈর্য হয়ে উঠেছিলেন। অসুরের দ্বিতীয় সিজন কবে আসবে এই প্রশ্ন বারবার ঘুরতো নেটপাড়ায়। অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ জুন মাসের প্রথম দিনই মুক্তি পেয়েছে অসুর ২। দেখা যাচ্ছে জিও সিনেমায়।
ম্যানিফেস্ট

হলিউডের একাধিক নামকরা অভিনেতা অভিনেত্রী একত্রিত হয়েছেন ম্যানিফেস্ট সিরিজের বিভিন্ন ভাগে। শুক্রবার অর্থাৎ ২ জুন মুক্তি পাবে ম্যানিফেস্ট সিরিজের চতুর্থ সিজনের দ্বিতীয় ভাগ। নেটফ্লিক্সে দেখা যাবে ম্যানিফেস্টের পর্বগুলি।
ব্লাডি ড্যাডি

'ফর্জি'র পর ফের শাহিদ কাপুর পর্দায় আসতে চলেছেন ব্লাডি ড্যাডি ছবির মাধ্যমে। ৯ জুন মুক্তি পাবে ব্লাডি ড্যাডি। এই ছবিতে শাহিদ কাপুরের পাশাপাশি ডায়না পেন্টি, রণিত রায় সহ আরও আরও অনেককে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। জিও সিনেমায় দেখা যাবে ব্লাডি ড্যাডি।
নেভার হ্যাভ আই এভার ৪

এক ইন্দো আমেরিকান কিশোরী কীভাবে বিদেশে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করে পরিবেশের সঙ্গে সেই গল্পই নেভার হ্যাভ আই এভার-এর গত ৩টি সিজনে দেখেছেন দর্শক। এবার মুক্তি পেতে চলেছে এই সিজনের ৪ নম্বর সিজন। নেটফ্লিক্সে ৮ জুন মুক্তি পাবে এই সিরিজের চতুর্থ সিজনের পর্বগুলি।
দ্য নাইট ম্যানেজার ২

আদিত্য রায় কাপুর এবং অনিল কাপুর অভিনীত দ্য নাইট ম্যানেজার এর প্রথম সিজন রীতিমতো সাড়া ফেলেছিল। শান সেনগুপ্ত এবং শেলি ফের একবার মুখোমুখি হতে চলেছে দ্য নাইট ম্যানেজার-এর দ্বিতীয় সিজনে। ৩০ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই থ্রিলার সিরিজটি।
মুম্বইকর

বিক্রান্ত মাসি এবং বিজয় সেতুপতি অভিনীত মুম্বইকর ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত সিনেমাপ্রেমীরা। এই ছবিই হতে চলেছে বিজয় সেতুপতি অভিনীত প্রথম হিন্দি ছবি। শুক্রবার ২ জুন অর্থাৎ আজ জিও সিনেমায় মুক্তি পাচ্ছে মুম্বইকর।
স্কুপ

হনসল মেহতা পরিচালিত স্কুপ ছবিটি মুক্তি পাবে শুক্রবার ২ জুন। এই থ্রিলার ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন করিশ্মা তান্না। জুবিলির পর ফের স্কুপ ছবিতে দেখা যাবে প্রসেনজিত চট্টপাধ্যায়কে। নেটফ্লিক্সে দেখা যাবে স্কুপ।
এক্সট্র্যাকশন

ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এক্সট্র্যাকশন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণদীপ হুডাকে। ২ জুন শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এক্সট্র্যাকশন।
স্কুল অফ লাইজ

হোস্টেল থেকে আচমকাই উধাও এক কিশোর। কোথায় হারিয়ে গেল সে? উত্তর পাওয়া যাবে স্কুল অফ লাইজ ছবিতে। শুক্রবার ২ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে স্কুল অফ লাইজ।
খুফিয়া

তাব্বু, আলি ফয়জল অভিনীত খুফিয়া নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ৭ জুন। স্পাই থ্রিলার এই ছবিতে ফের তাব্বুর অভিনয় দেখতে মুখিয়ে আছেন অনেকে।