
শেষ আপডেট: 22 July 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: ইনকিলাব শ্রীবাস্তব বা মুমতাজ জাহান দেহলাভি (top 10 bollywood actors who hid their real name) নামগুলো উল্লেখ করে যদি জিজ্ঞেস করা হয় যে 'আপনি কি এই তারকার ফ্যান?' সেক্ষেত্রে অনেকেই হয়তো উত্তর দেবেন যে তাঁরা এমন নামের কোনও তারকাকে চেনেনই না। অথচ অমিতাভ বচ্চন বা মধুবালা নামগুলির সঙ্গে পরিচিত নন এমন মানুষ হাতে গোনা।
বলিউডের এমন অনেক তারকাই আছেন যারা তাঁদের আসল নামটি সযত্নে লুকিয়ে অন্য কোনও নামে বা ছদ্মনামেই পরিচিত গোটা পৃথিবীর কাছে। বলিউডে এই ট্রেন্ড নতুন নয়। স্বয়ং দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন অনেকেই নাম লিখিয়েছেন এই তালিকায়।
দিলীপ কুমার

বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে যার নাম করা যায় তাঁর নাম দিলীপ কুমার। তবে দিলীপ কুমার নামে বিখ্যাত হলেও অভিনেতার আসল নাম আজও অনেকেই জানেন না। দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান।
মধুবালা

মধুবালার সম্পর্কে বলা হতো যে তাঁর সৌন্দর্য নাকি স্বর্গীয়। আজও বলিউডে ওই রূপের সঙ্গে পাল্লা দিতে পারেন এমন অভিনেত্রী বিশেষ পাওয়া যায় না। মধুবালার আসল নাম মুমতাজ জাহান দেহলাভি। এই নাম লুকিয়েই মধুবালা নামে তিনি বিখ্যাত হন।
জনি ওয়াকার
স্বর্ণ যুগে কমেডিয়ান তারকাদের মধ্যে অন্যতম ছিলেন জনি ওয়াকার। তাঁর আসল নাম বদরুদ্দিন জামালউদ্দিন কাজি। সেই নাম আড়ালে রেখে জনি ওয়াকার নামেই তিনি জনপ্রিয় হন।
মীনা কুমারী
/shethepeople/media/post_banners/u7u5JgdPLmrbnBxwil35.jpg)
'পাকিজা' সহ একাধিক ছবিতে দুঃখিনী চরিত্রে মীনা কুমারীর অভিনয়ে আজও মুগ্ধ দর্শকরা। তবে মীনা কুমারীর আসল নাম যে মেহজাবিন বানো এই বিষয়টা অনেকেরই অজানা।
অমিতাভ বচ্চন

সাতের দশক থেকে আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে সারা পৃথিবীর অগণিত দর্শককে আনন্দ দিচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁর আসল নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে বিখ্যাত কবি সুমিত্রানন্দনের পরামর্শে তাঁর নাম রাখা হয় অমিতাভ।
শ্রীদেবী

কিছু বছর আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আট-নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। আদতে দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান।
প্রীতি জিন্টা

মিষ্টি, গালে টোল পড়া প্রীতি জিন্টাকে দেখে নয়ের দশকের যুবকদের হৃদয়ে প্রবল আলোড়ন উঠেছিল। আইপিএলের পাঞ্জাব দলের মালকিন প্রীতির আসল নাম প্রীতম জিন্টা সিং।
অক্ষয় কুমার

বলিউডে অক্ষয় কুমারকে চিনলেও রাজীব হরি ওম ভাটিয়াকে খুব কম মানুষই চেনেন। আসলে এই দু'জন যে একই ব্যক্তি সে কথা অনেকেরই অজানা।
কিয়ারা আডবাণী

তিনি যখন অভিনয় শুরু করেছিলেন তখন তাঁর নামে ইন্ডাস্ট্রিতে আরও এক অভিনেত্রী ছিলেন। আলিয়া ভাটের সঙ্গে যাতে মানুষ তাঁকে গুলিয়ে না ফেলেন সেই কারণেই তিনি নিজের নাম রাখেন কিয়ারা আডবাণী।
সানি লিওন

সাবালক ছবিতে অভিনয় করার আগে সানি লিওনের আসল নাম ছিল করণজিত কাউর ভোরা। এই জগতে অভিনয় করার সময় থেকেই তিনি নিজের নাম পাল্টে ফেলেন।
বিমানে দুর্ব্যবহারের শিকার উরফি! মদ্যপ যাত্রীদের হাতে হয়রানি অভিনেত্রীর