Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়’! লিখলেন সুদীপ-পত্নী পৃথা 

দিন দুয়েক আগে ফেসবুকে স্বামী সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন তিনি। যদিও স্বামী জানালেন স্ত্রী প্র্যাঙ্ক করেছেন! হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে পৃথা চক্রবর্তীর। যার পোস্টে নিয়ে জলঘোলা যেন থামছেই না। সুদীপের দাবি, কিছু না বুঝেই জনগণের প্রতিক্রিয়া দেখতে চেয়ে 'প্র্যাঙ্ক' করেছেন স্ত্রী।

‘ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়’! লিখলেন সুদীপ-পত্নী পৃথা 

সুদীপ-পৃথা

শেষ আপডেট: 7 April 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের শেষের দিক। ফেসবুকে তিনি আচমকাই লিখেছিলেন, "ডিভোর্স ওকে। ব্রেকআপ ওকে। মুভ অন করাও ওকে। না বলাও ওকে। একা থাকাও ওকে। যেটা ওকে নয়, অর্থাৎ ঠিক নয়, তা হল এমন এক সম্পর্কে থাকা যেখানে তোমার কোনও কদর নেই। তোমার স্বত্বা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।" এর পর বেশ কিছু সময় চুপ। অবশেষে দিন দুয়েক আগে ফেসবুকে স্বামী সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন তিনি। যদিও স্বামী জানালেন স্ত্রী প্র্যাঙ্ক করেছেন! হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে পৃথা চক্রবর্তীর। যার পোস্টে নিয়ে জলঘোলা যেন থামছেই না। সুদীপের দাবি, কিছু না বুঝেই জনগণের প্রতিক্রিয়া দেখতে চেয়ে 'প্র্যাঙ্ক' করেছেন স্ত্রী। ওদিকে এই নিয়ে একটা বাক্যও খরচ না করে সমাজমাধ্যমে পৃথা করে যাচ্ছেন একের পর এক পোস্ট। 

এই যেমন রবিবার তিনি লিখেছেন, "ওর জীবনের নতুন মহিলাটি আদপে নতুন নয়। তুমি শুধু জানতে না।" পরের পোস্টে তিনি লেখেন, "যা দেখায় তা হয় না। আবার যা হয়, তা দেখা যায় না।" বাকি আছে আরও। ফেসবুকে পৃথা আরও লেখেন, "কখনও কখনও সরি বলতে নেই। শুধু বলতে হয়, 'হ্যাঁ করেছি, তো কী হয়েছে?' এ দিন অর্থাৎ সোমবারও একটি পোস্ট করেছেন পৃথা। সেই পোস্টও বেশ ইঙ্গিতবাহী। এদিকে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো, বিচ্ছেদই হয়েছে পৃথা-সুদীপের। প্র্যাঙ্ক নয়। পৃথা যা লিখেছেন তা সত্যি! 

এ দিকে রবিবার লাইভে এসে সুদীপ বলেন, "নাটকের মহড়ায় আছি। কাল সারাদিন শুটিংয়ে ছিলাম। এমতাবস্থায় আমার স্ত্রী পৃথা একটি প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে। পোস্টটায় ও লেখে ডিভোর্স, আমি এ সবের কিছুই জানতাম না। আসলে ওর হঠাৎ মনে হয়েছে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স খবর হচ্ছে যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তাহলে কী হবে? ব্যাপারটা অতটা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সামাজিক মাধ্যমে রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি!" 

সুদীপ আরও যোগ করেন, " আমিও সারাদিন শুটিংয়ে ছিলাম, আমি জানতাম না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে অনেক ফোন আসছে। একটাই কথা বলার, জাস্ট এমনিই পোস্ট করেছিল অত বোঝেনি। ইটস এ প্র্যাঙ্ক। আমরা একসঙ্গেই আছি। এ সিম্পল প্র্যাঙ্ক গন রং।" তবে গুঞ্জন থামছে না। কানাঘুষো শোনা যাচ্ছে বিয়ে নাকি ভেঙেছেই! 


```