Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘টাইগার থ্রি’ নিয়ে হলমালিকদের উদ্ভট শর্ত যশ রাজের! ক্ষুব্ধ টলিপাড়া

‘টাইগার থ্রি’ নিয়ে হলমালিকদের উদ্ভট শর্ত যশ রাজের! ক্ষুব্ধ টলিপাড়া

শেষ আপডেট: 6 October 2023 21:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী নভেম্বরেই ‘টাইগার থ্রি’ নিয়ে বড়পর্দায় আসছেন সলমন খান। অনুরাগীদের মধ্যে সেই নিয়ে উত্তেজনার কমতি নেই। কিন্তু এরমধ্যেই এই হিন্দি ছবি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে টলিউডে। বছরের শুরুতে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির সময় প্রেক্ষাগৃহে বেশ কোণঠাসা হয়েছিল বাংলা ছবিগুলি। যশ রাজ ফিল্মস হল মালিকদের শর্ত দিয়েছিল, ‘পাঠান’ প্রদর্শিত হলে সেই হলে আর অন্য কোনও ছবি চালানো যাবে না। এবার ‘টাইগার থ্রি’র সময় আরও কঠোর শর্ত রেখেছে প্রযোজনা সংস্থাটি। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ টলিপাড়ার প্রযোজক-পরিচালকরা।

সূত্রের খবর, যশ রাজ ফিল্মস শর্ত দিয়েছে, প্রেক্ষাগৃহে ‘টাইগার ৩’ চললে, অন্তত ৩ সপ্তাহ অন্য কোনও সিনেমা চালানো যাবে না। শুধু বাংলা নয়, দেশের প্রতিটি রাজ্যেই সিনেমাহল মালিকদের এমন শর্ত দিয়েছে যশ রাজ। মূলত আঞ্চলিক ভাষার কোনও সিনেমাই চালানো যাবে না বলে জানিয়েছে তারা। আর এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থার এমন উদ্ভট নির্দেশিকায় বেশ ক্ষুব্ধ টলিউডের প্রযোজকদের একাংশ।

গতবছর দীপাবলির সময় মুক্তি পেয়েছিল এসভিএফ প্রযোজিত এবং অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ছবি ‘বল্লভপুরের রূপকথা’। ছবিটি সেসময় বশ ভালই ব্যবসা করেছিল। এবার এখনও পর্যন্ত ঠিক রয়েছে এসভিএফ-এরই ‘বাদামি হায়নার কবলে’ মুক্তি পাবে দীপাবলির সময়। এছাড়াও দুর্গাপুজোর সময় মোট চারটি বাংলা ছবি মুক্তি পাবে, যা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ, উন্মাদনা রয়েছে। পুজো তো বটেই, পুজোর পরেও সেগুলি প্রেক্ষাগৃহে চলবে বলেই আশা করছেন সিনেমা নির্মাতারা। এদিকে ১০ নভেম্বরে মুক্তি পেতে চলা ‘টাইগার থ্রি’র জন্য যদি হল ছেড়ে দিতে হয়, তাহলে বাংলা ছবিগুলির ব্যবসায় বড় ক্ষতি হবে।

এর আগে অন্য কোনও হিন্দি ছবির জন্য ৩ সপ্তাহ প্রেক্ষাগৃহ ছেড়ে দিতে হয়নি। এবার এমনটা হলে কিছুতেই মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলেছেন তিনি। আবার পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভরসা রাখছেন নিজের কনটেন্টের উপরেই। তাঁর দাবি, বাংলা ছবিগুলির মান যদি ভাল হয় এবং দর্শকদের পছন্দ হয়, তাহলে কারও ক্ষমতা নেই সেগুলি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার।


```