
ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 14 November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মাঝেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে হুট করেই সামাজিক বিয়ে সেরে ফেলেন তিনি। যার মাস ঘুরতে না ঘুরতেই দিলেন মা হওয়ার খবর। দুই থেকে তিন হচ্ছেন শীঘ্রই, শিশু দিবসে ঘোষণা করলেন দম্পতি। ভালবাসায় ভরিয়ে দিল নেটিজেনরা।
গত বছর আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তারপর চলতি বছর ডিসেম্বর সামাজিক বিয়ের কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই পুজোর মাঝে বিয়ে করেন। যা নিয়ে ট্রোলও কম হতে হয়নি। অনেকেই প্রশ্ন করেন আশ্বিনে তো বিয়ে হয় না। হঠাৎ সেই মাসেই বিয়ে? অভিনেত্রী সকলের প্রশ্নের উত্তরে জানান, পারিবারিক কিছু সমস্যার জন্য বিয়ে এগিয়ে এনেছেন।
View this post on Instagram
বেশ কয়েকদিন ধরে বিয়ের অনুষ্ঠান পালন হয়। গায়ে হলুদ থেকে বৌভাত, সব ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তারপর মধুচন্দ্রিমায় যান। সেখান থেকে কিছু কিছু ছবিও শেয়ার করেন।
তারপর হঠাৎ সন্তান হওয়ার খবর দিয়ে কার্যত চমকে দিলেন অনুরাগীদের। ক্যাপশনে সায়নদীপ লেখেন, 'আজ থেকে সমস্ত শিশু দিবস আমাদের কাছে বিশেষ হতে চলেছে। কারণ আমাদের জীবনে খুদে সদস্য আসছে।' পোস্টে একটি কেক কাটতে দেখা যায় সায়নদীপ ও রূপসাকে। পিঙ্ক ও আকাশী রঙের ওই কেকে লেখা মম অ্যান্ড ড্যাড টু বি। ছবি হাতে বাচ্চাদের জুতো হাতেও দেখা যায় দম্পতিকে।
প্রেম পর্ব শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁরা ঠিক করে নিয়েছিলেন সংসার শুরু করবেন। তাই খুব বেশি দেরি না করে আইনি মতে বিয়ে সেরে নতুন ফ্ল্যাটে নিজেদের সংসার পাতেন। তারপর সামাজিক বিয়ে। রূপসা ও সায়নদীপের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্যা গুহ, সম্পূর্ণা মণ্ডল-এর মতো তাঁর ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু।