Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় টলি অভিনেত্রীকে বাড়ি গিয়ে ধর্ষণের হুমকি

অভিনেত্রী জানান, ইমেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি অভিযোগ জানিয়েছেন। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় টলি অভিনেত্রীকে বাড়ি গিয়ে ধর্ষণের হুমকি

রূপা ভট্টাচার্য

শেষ আপডেট: 28 September 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করেছিলেন রূপা ভট্টাচার্য। আর সেই কারণেই এবার তাঁকে বাড়ি গিয়ে ধর্ষণ করার হুমকি দেওয়া হল। ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন টলি অভিনেত্রী। 

ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর জন্য বারবার পথে নেমেছেন রূপা। আওয়াজ তুলেছেন বিচার চেয়ে। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তাঁর। অভিনেত্রী জানান, ইমেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি অভিযোগ জানিয়েছেন। 

রূপা বলেন, 'আরজি করের প্রতিবাদে নারীর কর্মক্ষেত্রে সুরক্ষা, ধর্ষণ এবং বারবার নারী সুরক্ষার কথা উঠে এসেছে। আমরা সেই কারণে রাস্তায় নেমেছিলাম। একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করেছি। তার পরও আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে। ঘুরে ফিরে সেই নারী নিরাপত্তার কথাই উঠে আসছে।'

অভিনেত্রী আরও বলেন, 'শুধু আমার প্রোফাইল বলেই না, অনেকের প্রোফাইলেই এমন অশ্লীল, অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। আমায় ট্যাগ করে বলা হচ্ছে কেন মুখ খুলেছিস? দুর্নীতির বিরুদ্ধে তুই কেন মুখ খুলছিস? পুলিশ আমাদের কিছু বলবে না। তোর বাড়িতে ঢুকে তোকে অষ্টমীর দিন, দশমীর দিন রেপ করে আসব।'  


```