Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আবার প্রলয়’-এর পর ফের ছকভাঙা চরিত্রে কৌশনী! এবার নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে অভিনেত্রী

আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার পরিচিত মুখেরাও সুযোগ পেলেই ছকভাঙা চরিত্রে অভিনয় করছেন। এতে যেমন নজর কাড়ছেন দর্শকদের, তেমনই প্রশংসিত হচ্ছেন  সিনেসমালোচকদের কলমেও। তা

‘আবার প্রলয়’-এর পর ফের ছকভাঙা চরিত্রে কৌশনী! এবার নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে অভিনেত্রী

শেষ আপডেট: 3 January 2024 20:56

দ্য ওয়াল ব্যুরো: আজকাল টলিউডে নায়ক কিংবা নায়িকা নয়, বরং সকলেই অভিনেতা-অভিনেত্রী হিসাবে নিজেদের তুলে ধরতে পছন্দ করেন। তাই তো বিভিন্ন ধরনের চরিত্রে প্রমাণ করে চলেছেন। আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার পরিচিত মুখেরাও সুযোগ পেলেই ছকভাঙা চরিত্রে অভিনয় করছেন। এতে যেমন নজর কাড়ছেন দর্শকদের, তেমনই প্রশংসিত হচ্ছেন সিনেসমালোচকদের কলমেও। তাই তো কেউ ভিন্ন স্বাদের ওয়েব সিরিজে পা রাখছেন, আবার তথাকথিত কমার্শিয়াল ছবিতেই অনেকে অন্য ধরনের চরিত্র ফুটিয়ে তুলছেন। আর সেই তালিকায় সদ্য পা রেখেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে এবার দেখা যেতে পারে কৌশনীকে! টলিপাড়ার গুঞ্জন, উইন্ডোজ-এর তরফে ইতিমধ্যে অভিনেত্রীর কছে প্রস্তাব গিয়েছে।  নায়িকা নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেননি। যদিও ছবির নায়িকা নাকি কোনও ছকভাঙা চরিত্রে কৌশানীকে দেখা যাবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে 'আবার প্রলয়'-এর পর ফের কৌশানীকে সম্পূর্ণ নতুন ভাবে দেখার সুযোগ মিলতে পারে এমনটা বলাই যায়। 

গত ডিসেম্বর মাসে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে ‘আমার বস’ নামে নতুন ছবির ঘোষণা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। সেই ছবির শুটিং হওয়ার আগেই নাকি এবার আরেকটা ছবির পরিকল্পনা করেছেন তাঁরা। পারিবারিক গল্পের মোড়কে শিবু-নন্দিতা স্টাইলে সামাজিক বার্তা দেবে এই ছবি। যেখানে হিট পরিচালক জুটি কৌশানীর কথা ভেবেছেন বলে টলিপাড়ার খবর।

প্রসঙ্গত, ‘আবার প্রলয়’ সিরিজে ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী। ক্যারাটের মারপ্যাঁচ থেকে চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ, সবই বলিউড স্টাইলে রপ্ত করেছিলেন কৌশানী। যার জন্য দর্শক মহলে প্রশংসিত হয়েছেন তিনি। আর এবার নন্দিতা-শিবপ্রসাদের সিনেমায় অভিনয় করতে চলেছেন এই টলিউড নায়িকা।


```