Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

চুক্তির বিয়ের মেয়াদ শেষ! নায়িকা স্ত্রীকে ছেড়ে তৃণমূল নেতার মেয়ের প্রেমে জনপ্রিয় হিরো?  

ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ইদানিং নাকি সেই নায়কের সখ্য বেড়েছে তৃণমূলের প্রভাবশালী নেতার মেয়ের সঙ্গে। মোহিনী মাহায় আচ্ছন্ন হয়ে মাঝেমধ্যেই সেই নারীর সঙ্গে দেখা যাচ্ছে নায়ককে।

চুক্তির বিয়ের মেয়াদ শেষ! নায়িকা স্ত্রীকে ছেড়ে তৃণমূল নেতার মেয়ের প্রেমে জনপ্রিয় হিরো?  

এ কী কাণ্ড!

শেষ আপডেট: 3 March 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: তুমুল প্রেম ছিল তাঁদের। ইন্ডাস্ট্রিতে তাঁরা ছিলেন রাজজোটক। বিয়েও করেছিলেন বছর কয়েক আগে। তবে ২৩-এর গোড়ার দিকেই খবর ছড়িয়েছিল ছোটবেলার 'লাভি ডাভি' প্রেমের বিয়ে নাকি ভাঙছে। নায়ক-নায়িকা তো রেগে কাই! 'সব মিথ্যে' দাবি করে ঘোষণা করেছিলেন জেহাদ! তবে ২৪-এর শেষ থেকেই আবার এক গসিপ! শুধুই কি গসিপ? নিন্দুকরা বলছে, 'ডাল মে কিছু কালা হ্যায়', বা ধরুন সেই রঙ নীলও হতে পারে! 

ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ইদানিং নাকি সেই নায়কের সখ্য বেড়েছে তৃণমূলের প্রভাবশালী নেতার মেয়ের সঙ্গে। মোহিনী মায়ায় আচ্ছন্ন হয়ে মাঝেমধ্যেই সেই নারীর সঙ্গে দেখা যাচ্ছে নায়ককে। ওদিকে স্ত্রী আবার শিবরাত্রি পালন করেছেন ভক্তিভরে। মুখ টিপে হাসছে অন্তর্যামী। সহকর্মীরাই বলছেন, সবটাই শো-অফ। 

ইন্ডাস্ট্রির অনেকেই বলেন, ওই জুটির বিয়েটাই নাকি ছিল চুক্তির। খানিকটা, 'সবে মিলি করি কাজ' গোছের। সব ঠিকই চলছিল। তব ওই যে 'মন মানে না'। সত্যিই কি বিচ্ছেদের দিকেই পা বাড়াবেন তাঁরা? নাকি তিক্ততা ভুলে, মোহ কাটিয়ে আবারও ফিরবেন ঘরে? উত্তর লুকিয়ে সময়ের হাতে। এই মুহূর্তে স্বামী-স্ত্রী দু'জনের হাতেই রয়েছে কাজ। ভাঙাগড়ার দুনিয়ায় কেরিয়ারে তাঁরা ফোকাসড। কোন জুটি? চিনতে পারছেন কি? 


```